হাসানের বোলিং তোপে কুপোকাত ভারত, দেখেনিন সর্বশেষ স্কোর
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। অধিনায়কের সেই সিদ্ধন্তের প্রতি সম্মান জানিয়ে দারুন বল করছে বাংলাদেশের বোলাররা। টাইগাররা এই ম্যাচে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে। পাকিস্তানের বিপক্ষে খেলা সর্বশেষ টেস্টের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।
শুরু থেকেই হাসান মাহমুদের বল স্বস্তি নিয়ে খেলতে পারছিলেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা। একটু বেশি সাবধানী মনে হচ্ছিল। চতুর্থ ওভারে এলবিডব্লু হওয়া থেকে বেঁচেছেন। রিভিউ নিয়েও তাঁর উইকেটটি পায়নি বাংলাদেশ। কিন্তু ষষ্ঠ ওভারে রোহিতকে (১০ বলে ৬) তুলে নিলেন হাসান।
স্টাম্পের ভেতরে রাখা বল রোহিত একটু বেশি সাবধানে ডিফেন্স করতে গিয়ে পুরো ব্যাটে পাননি। ব্যাটের কানা নিয়ে বল জমা পড়ে প্রথম স্লিপে নাজমুলের হাতে। দারুণ টেস্ট ম্যাচসুলভ উইকেট!
শুবমান গিলের পায়ের পাশ দিয়ে বলটি বেরিয়ে যাচ্ছিল। গিল ব্যাটে খেলার চেষ্টা করেছিলেন। তাঁর ব্যাটের কানা নিয়ে বল জমা পড়েছে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। টপ অর্ডার ব্যাটসম্যানের জন্য এমন আউট কষ্টের।
৮ বল খেলে ০ রানে ফিরলেন গিল এবং বিরাট কোহলি ক্রিজে আসা মাত্রই যথারীতি গর্জে উঠেছেন গ্যালারির দর্শকেরা।
ইনিংসের শুরুতে অফ স্টাম্পের বাইরের বলে বিরাট কোহলির দুর্বলতা নিয়ে গুঞ্জন আছে। সেই গুঞ্জনকে সত্যে পরিণত করলেন হাসান মাহমুদ। ১০ম ওভারে তাঁর অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার লিটনকে ক্যাচ দেন কোহলি। ৬ বলে ৬ রানে আউট হলেন কোহলি।
ক্রিজে জয়সোয়ালের নতুন সঙ্গী ঋষভ পন্ত।
ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী ধারাভাষ্যকক্ষে পরিচয় করিয়ে দিলেন তামিম ইকবালকে। জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশের এই ওপেনার চেন্নাই টেস্টে ধারাভাষ্য দিচ্ছেন।
ভারত প্রথম ইনিংস: ১৪ ওভারে ৩ উইকেটে ৫০ রান।
বাংলাদেশ একাদশ-
সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- সংসদে নতুন আইন পাস: আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ
- ১০ জনের বার্সাকে হারিয়ে সেমিফাইনালের পথে অ্যাতলেটিকো