হাসানের বিশ্ব রেকর্ড, অল আউট ভারত
প্রথম টেস্টে দ্বিতীয় দিনের সকালটা নিজের করে নিল বাংলাদেশ। দ্বিতীয় দিনের সকালে চেন্নাইয়ের আকাশে হাসি দিয়েছে সুর্য, সঙ্গে প্রচন্ড গরমও। তবে সব ছাপিয়ে প্রথম দিন ৮০ ওভার বোলিং করা বাংলাদেশ দ্বিতীয় দিনের খেলা শুরু করে নতুন বল হাতে নিয়ে। আর এই নতুন বলের কল্যানেই দ্বিতীয় দিনের সকালটা নিজের করে নেন। তার ৩ উইকেটের সুবাদে সাজঘরে ফেরেন সেঞ্চুরিয়ান অশ্বিন। আর প্রথম দিন ৪ উইকেট নেয়া হাসান অবশেষে তুলে নেন নিজের পঞ্চম উইকেট। বুমরাহকে বিদায় করে ভারতকে অলআউট করার পাশাপাশি দ্বিতীয়বারের মতো টেস্টে পাঁচ উইকেটের দেখা পান হাসান।
হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে শুরুটা চমৎকার করলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার বড় জুটিতে চালকের আসনে ভারত। প্রথম দিন শেষে ৮০ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৩৯ রান। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা।
নতুন বলে তাসকিন-হাসানকে দেখে শুনে সামাল দেয়ার চেষ্টায় ছিলেন অশ্বিন-জাদেজা। কিন্তু তাসকিনের ওভারে একটু লাফিয়ে ওঠা বলে খোঁচা দিয়ে বসেন সেঞ্চুরির জন্য ব্যাট করতে থাকা জাদেজা। ৮৬ রান করে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার। ফলে তার বিদায়ে অশ্বিনকে সঙ্গ দিতে আসেন আকাশদীপ।
ক্রিজে এসে স্কোরিং শটস খেললেও তাসকিনের বিপক্ষে মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন আকাশ। তবে সেই ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন সাকিব আল হাসান। জীবন পেলেও এই তাসকিনের ওভারেই আবারও আক্রমণাত্মক শট খেলতে গিয়ে নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হন আকাশ। এর খানিক পরই তাসকিনের নাকল ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে আবারও শান্তর হাতে ক্যাচ দেন অশ্বিন। ১১৩ রানে থামে অশ্বিনের ইনিংস।
এরপরের ওভারেই জাস্প্রিত বুমরাহকে দারুণ এক ইয়োর্কারে বোকা বানান হাসান, যদিও রিভিউ নিয়ে বেঁচে যান বুমরাহ। কিন্তু এর পরের বলেই স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন বুমরাহ। হাসান দেখা পান নিজের পঞ্চম উইকেটের। ভারত অলআউট হয় ৩৭৬ রানে।
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন হাসান। এরপর চেন্নাইয়ে ভারতের প্রথম ইনিংসে ৮৩ রানে নিলেন ৫ উইকেট।
সেই সঙ্গে ভারতের মাটিতে কোনো বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন হাসান। এতদিন ইন্দোরে আবু জায়েদ রাহির ৪/১০৮ ছিল বেস্ট বোলিং ফিগার। এ ছাড়া তৃতীয় বাংলাদেশি পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে দুই বা ততোধিক ফাইফারের কীর্তি গড়লেন হাসান মাহমুদ।
ভারতের বিপক্ষে পাঁচ বা তার বেশি উইকেট
৬/১৩২-নাইমুর রহমান, ঢাকা, ২০০০
৫/৬২ - সাকিব আল হাসান, চট্টগ্রাম, ২০১০
৫/৬৩-মেহেদী হাসান মিরাজ, মিরপুর, ২০২২
৫/৭১ - শাহাদাত হোসেন, চট্টগ্রাম, ২০১০
৫/৮৩ - হাসান মাহমুদ, চেন্নাই, ২০২৪ *
সংক্ষিপ্ত স্কোর-
ভারত (প্রথম ইনিংস)- ৩৭৬ অল আউট (৯১.২ ওভার) (অশ্বিন ১১৩, জাদেজা ৮৬) (হাসান ৫/৮৩, তাসকিন ৩/৫৫)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে