ভারতের বিপক্ষে নতুন রেকর্ড গড়লেন সাদমান ও জাকির
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। ৫১৪ রানে লিড নেওয়া দলটি বাংলাদেশকে ৫১৫ রানের লক্ষ্য দিয়েছে। রোহিত শর্মা ইনিংস ঘোষণার সময় শুবমান গিল ১১৯ রানে ও লোকেশ রাহুল ২২ রানে অপরাজিত ছিলেন।
টেস্টে বাংলাদেশ এর চেয়ে বড় রানের লক্ষ্য পেয়েছে তিনবার। সব মিলিয়ে চতুর্থ ইনিংসে নবমবার ৫০০ রানের বেশি লক্ষ্য পেল বাংলাদেশ। সবগুলো ম্যাচই হেরেছে বাংলাদেশ। টেস্টে চতুর্থ ইনিংসে বাংলাদেশ সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছে ২০০৯ সালে গ্রেনাডার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
ম্যাচ জিততে চতুর্থ ইনিংসে বিশ্ব রেকর্ড করতে হবে বাংলাদেশকে। ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করা বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছে। সাদমান ইসলাম ও জাকির হাসান উদ্বোধনী জুটিতে ৫০ রান তুলে ফেলেছেন। জাকির ৩২ ও সাদমান ২০ রানে ব্যাট করেছিলেন। টেস্টে দ্বিতীয়বার উদ্বোধনী জুটিতে ফিফটি পেলেন সাদমান–জাকির। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৮ রান করেছিলেন দুজন। বাংলাদেশের স্কোর ৫৪/০।
এর আগে ভারতের মাটিতে তিনবার টেস্ট খেলেছে বাংলাদেশ। ছয় ইনিংসে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান ছিল ৩৮। সেই জুটি গড়েছিলেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। ২০১৭ সালে হায়দরাবাদ টেস্টে এসেছিল সেই রেকর্ড। তাদেরকে আজ ছাড়িয়ে গেলেন জাকির ও সাদমান। ৫১৫ রানের বিপরীতে খেলতে নেমে কিছুটা ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়েছেন দুজনে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- সংসদে নতুন আইন পাস: আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ
- সতর্কতা: টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির বড় পূর্বাভাস