বাংলাদেশ বনাম ভারত দ্বিতীয় টেস্ট: নতুন করে ১৬ সদস্যের দল ঘোষণা
আজ শেষ হয়েছে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। যেখানে ২৮০ রানের বিশাল জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল ভারত। হয়তো ভালোভাবে উপভোগ করার সময় নেই ভারতের সামনে। ইতিমধ্যে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে বিসিসিআই। প্রথম টেস্টে থাকা দলটাই ভারত নিয়ে যাবে দ্বিতীয় টেস্টের জন্য।
প্রথম টেস্ট শেষের পরপরই গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে, চেন্নাই টেস্টের দলটাই কানপুরের জন্য মনোনীত করছে ভারতের ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের সচিব জয় শাহ স্বাক্ষরিত বিবৃতিতে তা নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে দুলীপ ট্রফি থেকে দল বিবেচনা করার কথা বলা হয়েছিল ভারতের গণমাধ্যম আর নির্বাচকদের পক্ষ থেকে। সেটার প্রতিফলন দেখিয়েই বাংলাদেশের বিপক্ষে দলে জায়গা করে নিয়েছিলেন আকাশ দীপ। তবে এবারে আর দুলীপ থেকে কাউকে উড়িয়ে আনা হচ্ছে না।
যদিও কানপুরে কিছুটা রদবদল থাকতে পারে শুরুর একাদশে। রোহিত শর্মা প্রথম টেস্টের আগেই কিছুটা আভাস দিয়েছিলেন পেসারদের ওয়ার্কলোড বিবেচনা করা হবে। তাইই যদি হয়, সেক্ষেত্রে হয়ত বুমরাহ বা মোহাম্মদ সিরাজকে বিশ্রামে দেখা যেতে পারে।
২য় টেস্টের জন্য ভারত স্কোয়াড রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রিত বুমরাহ, ইয়াশ দয়াল।
২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live