ভারতের জয়ে সেমি ফাইনালে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভারতের জয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। মঙ্গলবার গ্রুপ ‘এ’র শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে দেয় ভারত। প্রতিবেশি দেশের এই জয়ে বাংলাদেশ গ্রুপের রানার্স-আপ হয়ে সেমিফাইনালে উঠেছে।
‘এ’ গ্রুপের প্রতিযোগী বাংলাদেশ, ভারত ও মালদ্বীপ। প্রতি দলের দুই ম্যাচ শেষে ভারত সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। মালদ্বীপ ও বাংলাদেশের সমান এক পয়েন্ট করে। দুই দলের হেড টু হেড ১-১ গোলে ড্র। গ্রুপের শেষ ম্যাচে ভারত ৩-০ গোলে মালদ্বীপকে হারানোয় গোল ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ সেমিতে খেলবে।
ভারত-মালদ্বীপ ম্যাচের আগে বাংলাদেশ ও মালদ্বীপের পয়েন্ট ছিল সমান ১। তবে এক গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাংলাদেশের জন্য সেমির পথ কিছুটা কঠিন হয়ে যায়। সমীকরণ দাঁড়ায়, মালদ্বীপকে ভারত ২ গোলের ব্যবধানে হারাতে পারলেই কেবল শেষ চারের টিকিট পাবে বাংলাদেশ।
আর ভারত সে কাজ ঠিকঠাকই করেছে। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল তারা। ম্যাচটি ১-০ গোলে শেষ হলে কঠিন সমীকরণের সামনে পড়তো বাংলাদেশ ও মালদ্বীপ। দুই দলের পয়েন্ট, হেড টু হেড, গোল ব্যবধান, গোল দেওয়া এবং হজম করা সবই সমান হতো। তখন হলুদ-লাল কার্ডের ভিত্তিতে গ্রুপ রানার্স-আপ নির্ধারিত হতো। এত জটিল কিছু হয়নি ভারত দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করায়।
ম্যাচে ভারত দ্বিতীয় গোলটি পেয়েছে সৌভাগ্যবশত। মালদ্বীপের গোলরক্ষকের হাত থেকে ফসকে বল বক্সের মধ্যে পড়েছিল। সেখান থেকে ফিনিশিং করেছেন ভারতীয় ফরোয়ার্ড।
ভারত ২-০ গোলে এগিয়ে থাকার পরও বাংলাদেশের অনিশ্চয়তা ছিল। মালদ্বীপ এক গোল পরিশোধ করে ফেললে বেশি গোল দেওয়ার সুবাদে সেমিফাইনালে উঠে যেত। ম্যাচের অন্তিম মুহূর্তে ভারতের ফরোয়ার্ড বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে ভারতের বড় জয়ের পাশাপাশি বাংলাদেশের সেমিফাইনালও নিশ্চিত করেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live