পর পর দুই উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
রাউন্ড দ্য উইকেট এসেছিলেন আকাশ দীপ। বল সাদমানের সামনের পায়ে লাগলেও একটু লাফিয়ে উঠেছিলেন বাঁহাতি ওপেনার। আকাশ দীপ আবেদন করেও আম্পায়ারের সাড়া না পাওয়ার পর রিভিউ নেওয়ার ইঙ্গিত করেন। বোলারের দাবিতে সাড়া দেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এমনিতে দেখে মনে হয়েছিল, বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু তৃতীয় আম্পায়ারের রিপ্লেতে দেখা গেল বল লেগ স্টাম্পে লাগত। আউটের সিদ্ধান্ত দেওয়ার পর রোহিতের আনন্দ দেখে কে! তিনি নিজেও অবাক।
ভালো শুরু করেও ৩৬ বলে ২৪ রানে আউট হলেন সাদমান। ক্রিজে মুমিনুলের নতুন সঙ্গী বাংলাদেশ অধিনায়ক নাজমুল। পানি পানের বিরতি।
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৩ ওভারে ২ উইকেটে ৩৭।
২৪ বল খেলে ০ রানে আউট জাকির। রাউন্ড দ্য উইকেট এসে জাকিরকে তৃতীয় স্লিপে ক্যাচে পরিণত করেছেন ভারতের পেসার আকাশ দীপ। যশস্বী জয়সোয়াল ক্যাচটি নিতে পেরেছেন কি না, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। টিভি রিপ্লেতে বোঝা গেছে, বৈধভাবেই ক্যাচটি নিয়েছেন জয়সোয়াল।
মুদ্রা নিক্ষেপের ভাগ্য পরীক্ষায় হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে মেঘলা আবহাওয়া ও কন্ডিশনের কথা বলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিন পেসার খেলানোর কথা বলেছেন রোহিত। টস হেরে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন বলেছেন, ‘ব্যাটিংয়ের জন্য উইকেট ভালো মনে হচ্ছে।’
নাজমুল জানিয়েছেন, দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। দুই পেসার নাহিদ রানা ও তাসকিনের জায়গায় দলে ঢুকেছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ। অর্থাৎ তিন স্পিনার ও দুই পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।
বাংলাদেশ একাদশ
জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক),মুশফিকুর রহিম,সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live