নতুন সময় শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচ, দেখেনিন সময়
চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হয়েছে গতকাল। তবে বৃষ্টির কারণে দিনের আলো শেষ হওয়ার আগে প্রথম দিনের খেলা শেষ হয়ে যায়। গতকাল টস হতেও বিলম্ব হয়। বাংলাদেশ সময় সাড়ে ৯টায় টস হওয়ার কথা থাকলেও টস হয় ১১টায়। এরপর শুরু হয় ম্যাচ। তবে লাঞ্চ বিরতির পর আর মাঠে গড়ায়নি ম্যাচ।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। প্রথম দিনে খু্ব একটা এগিয়ে নেই বাংলাদেশ। ৩ উইকেটে ১০৭ রান স্কোর বোর্ডে জমা করেছে বাংলাদেশ। দিনের খেলা শুরুর আগে-পরের এই হিসেব ঠিক করতেই দ্বিতীয় দিনে খেলা এগিয়ে আনা হয়েছে। শনিবারের খেলা শুরু হবে ভারতের স্থানীয় সময় ৯টায়।
সাধারণত ভারতে টেস্ট শুরু হয় সাড়ে ৯টায়। কানপুরে আধঘণ্টা এগিয়ে আনা হচ্ছে সময়। যার ফলে প্রথম সেশনের দৈর্ঘ্য যাবে বেড়ে। শুরুর সেশন চলবে আড়াই ঘণ্টায়। তবে কাল রাতে বৃষ্টি আর আবহাওয়া নিয়েও প্রশ্ন থাকছে।
এদিকে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে কানপুরে। এদিনও পুরো ৯০ ওভার খেলা না হওয়ার সম্ভাবনা বেশি। অ্যাকুওয়েদার জানাচ্ছে, দ্বিতীয় দিনে ৮০ শতাংশ সম্ভাবনা আছে বজ্রপাত এবং বৃষ্টির। তাই যদি হয়, সেক্ষেত্রে আরও একটা দিন ভেসে যেতে পারে।
কানপুরের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবার এবং রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বভাবতই এই ম্যাচের ফলাফল নিয়ে তৈরি হয়েছে সংশয়। এর আগে চলতি চক্রে ভারতের একটি ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের পোর্ট অব স্পেনের টেস্টে খেলা হয়নি ভারতের।
রোববারও কানপুরের আয়োজকরা নিশ্চিত থাকতে পারবেন না। তবে সেদিন পরিস্থিতি তুলনামূলক উন্নতি হবে বলে ধারণা করা হচ্ছে। সেদিন আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। বৃষ্টির সম্ভাবনা ৫৯ শতাংশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। তৃতীয় দিন বিকেলের পর থেকে উন্নতি হবে আবহাওয়ার। সোমবার এবং মঙ্গলবার অর্থাৎ ম্যাচের শেষ দুইদিন বৃষ্টির সম্ভাবনা তেমন নেই কানপুরে। শেষ দু’দিন পুরো খেলা হবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live