৫ বলে ৫ ছক্কা: অবিশ্বাস্য ব্যাটিং ঝড় দেখে সাব্বিরের নতুন নাম দিলেন উপস্থাপিকা
এক সময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন সাব্বির রহমান। এখনো তার ভক্তরা তাকে জাতীয় দলে দেখতে চায়। তার মারমুখি ব্যাটিং দর্শকরা উপভোগ করতে চায়। কিন্তু বর্তমানে জাতীয় দলের আশেপাশেও নেই এই তারকা। তবে বর্তমানে জিম আফ্রো টি-টেন লিগে ব্যস্ত সময় পার করছেন এই ক্রিকেটার।
শুরুর কয়েকটা ম্যাচে সুযোগ পেয়ে ব্যর্থ হওয়াতে বাদ পড়েছিলেন একাদশ থেকে। আবারও একাদশে সুযোগ পেয়ে নিজের ব্যাটিং কারিশমা দেখিয়েছেন সাব্বির।
ম্যাচের অষ্টম ওভারে ব্যাট করতে নেমে ব্যাটিংয়ে রীতিমত ঝড় তুলেন এই তারকা। ১২ বলে খেলেন ৩৪ রানের টর্নেডো ইনিংস। যখন সাব্বির ব্যাটিং নামে তখন তার দলের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৭৯ রান। তার এই দুর্দান্ত ইনিংসে ভর করে ১০ ওভারে ১২১ রান স্কোর বোর্ডে জমা করে হারারে বোল্টস। ইনিংসের শেষ ওভারে বল করতে আসেন করিম জানাত। তার শেষ তিন বলে তিনটি ছক্কা হাঁকান সাব্বির রহমান। প্রথম ছক্কাটি মারেন লং অনের উপর দিয়ে। করিম জানাতের ফুল লেংথের বলটি মাঠ ছাড়া করেন বাংলাদেশের হার্ড হিটার এই ব্যাটার।
পরের বলটি স্কয়ার লেগ অঞ্চল দিয়ে উড়িয়ে বাউন্ডারির বাইরে পাঠান সাব্বির। আর ইনিংসের শেষ বলে ডিপ কাভারের উপর দিয়ে ছক্কা হাঁকান বাংলাদেশের এই ব্যাটসম্যান। ৫ ছক্কায় ৫ বলে নিয়েছেন ৩০ রান। শেষ ওভারে সাব্বির ছক্কার ঝড় দেখে উপস্থাপিকা সাব্বিরকে বললেন "সিক্সার বয়"।
তবে ম্যাচটি জিততে পারেনি সাব্বিরের দল। ৪ উইকেটে জয় তুলে নেয় বাংলা টাইগার্স। ম্যাচ হারলেও ৭ ম্যাচের মধ্যে ৫টিতে জিতে ইতোমধ্যে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে সাব্বিরের দল।
তবে টুর্নামেন্টের শুরুতেই বাজে শুরু হয় সাব্বিরের। প্রথম ম্যাচে ২ বলে ১ রান করে হন রানআউট। ডারবান উলভসের বিপক্ষে পরের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। জোবার্গের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে ৩ বলে ২ রান করে আবার রানআউট! এরপর বুলাওয়ে, লাগোস ও ডারবানের বিপক্ষে একাদশে জায়গা হয়নি তাঁর।
সাব্বিরের দল হারারে আজ বাংলা টাইগার্সের বিপক্ষেই প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে। গতকাল বাংলা টাইগার্সের বিপক্ষে দারুণ খেলা সাব্বিরের প্রথম কোয়ালিফায়ারে একাদশে জায়গা ধরে রাখা এক প্রকার নিশ্চিত বলা যায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট