৩ পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা
টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে ধবলধোলাই হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ সাধারণত ভালো পারফর্ম করতে না পারলেও, ভারতের বিপক্ষে এই সিরিজে সাফল্য পেতে চায় তারা।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচের সম্ভাব্য একাদশে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও লিটন দাসের থাকা একরকম নিশ্চিত। তবে চমক হিসেবে ওপেনিংয়ে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকেও। ওয়ান ডাউনে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে চার নম্বরে খেলবেন তাওহিদ হৃদয় এবং পাঁচ নম্বরে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।
ফিনিশার হিসেবে ৬ নম্বরে খেলবেন জাকের আলী অনিক, যিনি দলের হয়ে শেষ দিকের ঝোড়ো ব্যাটিংয়ের দায়িত্ব পালন করবেন। ৭ নম্বরে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ থাকবেন, যিনি ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
পেস আক্রমণে থাকবেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। এই তিনজনের ওপর ভর করে পেস আক্রমণ সামলাবে বাংলাদেশ। স্পিন বিভাগে মেহেদি হাসান মিরাজের পাশাপাশি থাকবেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি দলের স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন।ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টি স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহেদি, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live