দেশের মাটিতে সাকিবকে অবসর নিতে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ
সাকিব আল হাসান, বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা, ভারতের বিপক্ষে চলমান সিরিজের সময়ই টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। সাকিব জানিয়েছেন, ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেই তিনি লাল বলের ক্রিকেট থেকে বিদায় নিতে চান। তবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে দেশে ফেরা এবং পুনরায় বিদেশে যাওয়ার পরিকল্পনায় কিছু জটিলতা তৈরি হয়েছে।
সাকিব তার দেশে ফেরা এবং পরে আবার বিদেশ যাত্রার জন্য সরকারের কাছ থেকে নিরাপত্তা চেয়েছেন। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকেই দায়িত্ব দিয়েছে।
সাকিবের নিরাপত্তা ইস্যুটি এমন এক সময় সামনে এসেছে যখন তিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের একটি বড় পরিবর্তনের কথা ভাবছেন, বিশেষ করে টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি চান সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। দেশে খেলতে এলে সাকিবকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতের শারজায় নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ দেখতে গিয়ে বৃহস্পতিবার ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, ‘তিনি (সাকিব) এমন একজন খেলোয়াড়, যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সেই সুযোগ তিনি পান।’
‘আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেটা ভিন্ন বিষয়। সেই বিষয়ে আমি কিছু বলতে পারি না, কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা এরইমধ্যে বলেছি, সেটা আমরা নিশ্চিত করব।’-যোগ করেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live