আজ ভারতের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে নতুন সময়ে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন একাদশ ও সময়
টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে ধবলধোলাই হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ সাধারণত ভালো পারফর্ম করতে না পারলেও, ভারতের বিপক্ষে এই সিরিজে সাফল্য পেতে চায় তারা। তাইতো স্কোয়াডে এনেছে বড় পরিবর্তন। বাদ পেড়েছেন সৌম্য সরকার।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচের সম্ভাব্য একাদশে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও লিটন দাসের থাকা একরকম নিশ্চিত। তবে চমক হিসেবে ওপেনিংয়ে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকেও। ওয়ান ডাউনে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে চার নম্বরে খেলবেন তাওহিদ হৃদয় এবং পাঁচ নম্বরে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।
ফিনিশার হিসেবে ৬ নম্বরে খেলবেন জাকের আলী অনিক, যিনি দলের হয়ে শেষ দিকের ঝোড়ো ব্যাটিংয়ের দায়িত্ব পালন করবেন। ৭ নম্বরে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ থাকবেন, যিনি ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
পেস আক্রমণে থাকবেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। এই তিনজনের ওপর ভর করে পেস আক্রমণ সামলাবে বাংলাদেশ। স্পিন বিভাগে মেহেদি হাসান মিরাজের পাশাপাশি থাকবেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি দলের স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন।
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৭টায়। তবে টেস্ট সিরিজের ম্যাচ গুলো শুরু হয় ১০টায়।
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টি স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহেদি, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে