আজ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন পরিসংখ্যান
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ (রোববার) মাঠে নামছে বাংলাদেশ। টেস্ট সিরিজে হারলেও বাংলাদেশ দল এখন নতুন ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে। দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ব্যাটসম্যান তাওহীদ হৃদয় সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী। তাদের মতে, ভালো প্রস্তুতি নিয়েই তারা এই সিরিজে অংশ নিচ্ছে এবং লক্ষ্য রয়েছে সিরিজটি নিজেদের করে নেওয়ার।
গোয়ালিয়রের মাধবরাও সিন্দিয়া ক্রিকেট স্টেডিয়ামে এই প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এটি হবে দুই দলের মধ্যে ১৫তম টি-টোয়েন্টি ম্যাচ। আগের ১৪ ম্যাচের মধ্যে ভারত জয়ী হয়েছে ১৩টিতে, বাংলাদেশ জিতেছে মাত্র একবার। তবে ২০১৯ সালে দিল্লিতে ভারতের বিপক্ষে পাওয়া সেই জয়কেই মনে করে এবার ভালো পারফরম্যান্সের আশা করছে বাংলাদেশ।
তাওহীদ হৃদয় সংবাদ সম্মেলনে জানান, তাদের লক্ষ্য সিরিজ জয়, এবং দল ভালো প্রস্তুতি নিয়েছে। উইকেট স্লো নাকি ফাস্ট, সেটি নিয়ে বেশি চিন্তা না করে তারা জয় অর্জনের দিকে মনোযোগ দিচ্ছে। হৃদয়ের মতে, চাপমুক্ত থেকে খেললে ফলাফল ভালো হবে।
অন্যদিকে, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব তরুণদের জন্য এই সিরিজকে দারুণ সুযোগ হিসেবে দেখছেন। তিনি আশাবাদী যে, তরুণ ক্রিকেটাররা তাদের সেরাটা দিয়ে দলের জন্য ইতিবাচক ফলাফল আনবে। সূর্যকুমার আরও জানান, সঞ্জু স্যামসন ওপেনিংয়ে খেলবেন এবং পেসার মায়াঙ্ক যাদবের অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতীয় অধিনায়ক আরও বলেন, উইকেট ভালো থাকবে এবং শিশিরের বিষয়টি মাথায় রেখেই দল তাদের পরিকল্পনা সাজিয়েছে। সব খেলোয়াড় যদি নিজ নিজ ভূমিকা রাখতে পারে, তবে সিরিজে তারা ভালো ফলাফল আশা করছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?