বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আগে যে কারণে ভয় আরশদীপের
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করেছে ভারত। ম্যাচে ভারতীয় পেসার আরশদীপ সিং দুর্দান্ত বোলিং করে ১৪ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে বড় চাপের মুখে ফেলে দেন।
তবে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে আরশদীপ কিছুটা উদ্বিগ্ন। তিনি ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের উইকেট নিয়ে তার কিছু শঙ্কা রয়েছে। কারণ এই মাঠে সাধারণত ব্যাটসম্যানদের জন্য সহায়ক, যেখানে ২০০ রানের বেশি স্কোর নিয়মিতই দেখা যায়। তাই, বোলারদের জন্য এমন উইকেটে বোলিং করা বেশ কঠিন হয়ে উঠতে পারে, যা নিয়ে তিনি চিন্তিত।
যা নিয়ে আরশদীপ বলেন, ‘এবারের আইপিএলে এ মাঠে আমাদের কোনো ম্যাচ ছিল না। কিন্তু এখানে ওই রকম রান হয়েছে শুনে আমি আর উইকেট দেখতে চাইছি না। কাল আসব, কোচরা যা পরিকল্পনা দেবেন, সেটা শুনব। মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’ পরে হাসতে হাসতে বলেন, ‘আপনি তো ভয় পাইয়ে দিলেন। ম্যাচ নিয়ে আজ ভাবতেই চাইনি। আমার ছুটির দিন ছিল আজ।’
গত ৩ বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা আরশদীপের আগামী বিশ্বকাপ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্বকাপ আরও দুই বছর পর। অনেক দূরের ব্যাপার। এত দূরে আমি চিন্তা করতে চাই না। আমি শুধু খেলাটাই উপভোগ করছি। আমি জানি না কীভাবে গত দুই বছর কেটে গেল। গত দুই বছরের মতোই সময়টা আমি উপভোগ করে যেতে চাই, উত্থান-পতন—যা–ই আসুক।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live