টস শেষ, বাংলাদেশের একাদশে এক পরিবর্তন
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ অক্টোবর ০৯ ১৯:১৫:৩২
গোয়ালিয়রে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের পরাজয়ে বাংলাদেশ ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে। সিরিজে টিকে থাকতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে লড়াই করছে টাইগাররা। টসে জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন, সিরিজে ফিরতে এটি গুরুত্বপূর্ণ ম্যাচ।
এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। শরিফুল ইসলামের বদলে একাদশে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।