মিরপুরে স্টেডিয়ামের সামনে সাকিবকে নিয়ে এক পক্ষের বিক্ষোভ, কঠিন সিদ্ধান্তের কথা জানালেন আসিফ
আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয়বারের মতো পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠক করেন এবং এরপর স্টেডিয়ামের অবকাঠামো ঘুরে দেখেন। পরিদর্শনের শেষে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন এবং সাকিব আল হাসানের দেশে ফেরা ও তার দেশ ত্যাগের বিষয়ে আলোচনা করেন। কথা বলেন সাকিব ইস্যুতে আন্দোলনকারীদের নিয়েও। এদিকে, সাকিবের বিদায়ী টেস্ট খেলার বিষয়ে একটি পক্ষ মিরপুর স্টেডিয়ামের সামনে প্রতিবাদ করেছে। তারা দাবি করেছে যে, সাকিবের দেশে ফেরার ক্ষেত্রে কিছু আইনি এবং নৈতিক বাধা রয়েছে। এই আন্দোলনের প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ বলেন, ‘দেয়াল লিখনের যে ব্যাপারটা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু দেখেছি, এটা তো আসলে আবেগের ব্যাপার। তাদেরও ওই অধিকার আছে। গণতান্ত্রিক দেশ, সাংবাদিক অধিকার যেকোনো ধরনের মুভমেন্ট বা যেকোনো কিছু করার।
এক প্রসঙ্গে জবাবে আসিফ জানালেন, সাকিবের দেশে ফেরা, বিদায়ি টেস্ট খেলা এবং দেশত্যাগের জন্য কোনো বাধা দেখছেন না তিনি। তবে এর দায়ভার ছেড়েছেন আইন মন্ত্রণালয়ের ওপর।
আসিফ বলেন, ‘তিনি একজন ক্রিকেটার হিসেবেই খেলবেন এবং তিনি বাংলাদেশের নাগরিক, আসার ক্ষেত্রে তো কোনো বাধা আমি দেখি না।
সাকিবকে নিয়ে আরেকটি প্রশ্নের জবাবে বললেন, ‘দেশে আসা কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা তো থাকার কথা না। আমি যতটুকু জানি। আর আইনের বিষয়টা আইন মন্ত্রণালয় ব্যাখ্যা করতে পারবে। আমি বিশেষজ্ঞও না কিংবা আইন মন্ত্রণালয়ের দায়িত্বেও না।’ সাকিবের নামে হত্যা মামলা হলেও এখন অবধি কোনো সমস্যা নেই বলেই মন্তব্য করেন আসিফ, ‘তবে কোনো আইনি সমস্যা এখন পর্যন্ত নেই এমনটা দেখা যাচ্ছে। আইন তো আসলে আইনের মতো চলে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল