বিপিএল নিয়ে অবিশ্বাস্য উদ্যোগ ও পরিকল্পনা নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে পেশাদারিত্বের মানদণ্ডে পৌঁছাতে পারেনি—এমন অভিযোগ দীর্ঘদিনের। খেলোয়াড়দের পারিশ্রমিক সময়মতো পরিশোধ না করা, সম্প্রচারের মান খারাপ থাকা এবং দর্শকদের আগ্রহ কমে যাওয়া এই বিতর্কের প্রধান কারণ। এই সমস্যা থেকে বের হয়ে আসতে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার দুপুরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম পরিদর্শন করেন। পরিদর্শনের পর তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিপিএল সম্পর্কিত বর্তমান চ্যালেঞ্জ এবং ড. ইউনূসের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
এ সময় আসিফ মাহমুদ বলেন, "ড. ইউনূস জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য নতুন ধারণা নিয়ে এসেছেন, যা বিপিএলকে আরও আকর্ষণীয় করে তুলবে।" তিনি আরও উল্লেখ করেন যে, এসব উদ্যোগের মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করতে এবং টুর্নামেন্টের মান উন্নত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বিপিএলকে একটা টুর্নামেন্ট হিসেবে ভালোভাবে উপস্থাপন করতে চাই। বিসিবি অবশ্যই বড় ভূমিকাটা রাখবে। তবে আমার মনে হয়েছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু অলিম্পিকের মতো ইভেন্টের ডিজাইনে সাহায্য করতেন, তিনি সর্বশেষ অলিম্পিকেও বড় একটা ভূমিকা রেখেছেন, বিপিএলের মতো টুর্নামেন্টে আমরা যদি তাঁর সেই অভিজ্ঞতা ব্যবহার না করি, সেটা দুর্ভাগ্যজনক হবে।’
সম্প্রতি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের সাক্ষাতের আয়োজন করেন। এই বৈঠকে ড. ইউনূস বিপিএলে জনসম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি নতুনত্ব আনার জন্য কিছু সৃজনশীল ধারণা উপস্থাপন করেন।
আসিফ মাহমুদ বলেন, বিপিএলকে কীভাবে আন্তর্জাতিকভাবে আরও স্বীকৃত করা যায় এবং কী কী নতুনত্ব যুক্ত করা যায়, তা থেকে বিসিবি আজ একটা প্রেজেন্টেশন দিয়েছে। স্যারও আরও বিস্তারিত আইডিয়া দিয়েছেন। দিন দুয়েকের মধ্যে আমরা আবারও বসব। আমরা চাই এবারের বিপিএলটাকে নতুন করে সাজাতে এবং এবারের বিপিএল যেন আমাদের ঘরোয়া ক্রিকেটে নতুন উদ্দীপনা নিয়ে আসে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘নতুন শুরু সব সময়ই করা যায়, যেখান থেকে আমরা উত্তরোত্তর ভালো করতে পারি। চমৎকার কিছু আইডিয়া আছে। আমরা চেষ্টা করব সেগুলো বাস্তবায়ন করতে। আপনারা এই বিপিএলে অবশ্যই নতুন কিছু দেখতে পাবেন, যেটাতে আপনাদের সম্পৃক্ততা থাকবে। দর্শক, মিডিয়া…সবাই যেন টুর্নামেন্টটার সঙ্গে সম্পৃক্ততা অনুভব করে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট