বিপিএলের নিলামে ইতিহাস গড়লেন নাহিদ রানা, দল পেলেন মাশরাফি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটের আজকের আয়োজন ঘিরে উত্তেজনা তুঙ্গে। দেশের অন্যতম জনপ্রিয় লিগের জন্য দলগুলো প্রস্তুতি নিচ্ছে শক্তিশালী স্কোয়াড গঠনের লক্ষ্যে। ঢালিউডের সুপারস্টার শাকিব খান এবার ঢাকার ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মালিকানায় রয়েছেন, যা বিপিএলকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। তার সঙ্গে ড্রাফটে অংশ নিচ্ছেন অভিনেতা মামনুন ইমন, যারা একসঙ্গে ফ্র্যাঞ্চাইজির হয়ে সিদ্ধান্ত নেবেন।
প্লেয়ার্স ড্রাফটে মোট ৪৪০ জন বিদেশি ক্রিকেটার তাদের নাম নিবন্ধন করেছেন, যাদের মধ্যে ৬ জন ইতোমধ্যেই সরাসরি চুক্তিতে দল পেয়ে গেছেন। আজকের ড্রাফটে বাকি ৪৩৪ জন বিদেশি ক্রিকেটার থেকে দলগুলো তাদের প্রয়োজনীয় খেলোয়াড় বেছে নেবে। প্রতিটি দল চেষ্টা করবে সেরা ক্রিকেটারদেরকে দলে নিয়ে নিজেদের স্কোয়াডকে শক্তিশালী করার জন্য।
দেশি ক্রিকেটারদের জন্যও ড্রাফট বেশ প্রতিযোগিতামূলক। স্থানীয় খেলোয়াড়দের মোট ৬টি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যা তাদের পারফরম্যান্স এবং অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা থাকছেন শীর্ষে, যারা পাবেন প্রতি জন ৬০ লাখ টাকা। এরপর ক্রমান্বয়ে বি, সি, ডি, ই এবং এফ ক্যাটাগরির ক্রিকেটারদের সম্মানী নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৪০ লাখ, ২৫ লাখ, ২০ লাখ, ১৫ লাখ এবং ১০ লাখ টাকা।
প্লেয়ার্স ড্রাফটের প্রথম সেটের দুই রাউন্ড শেষ হয়েছে। এখনও পর্যন্ত দলগুলোর সর্বশেষ স্কোয়াড -
ঢাকা ক্যাপিটালস : মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, থিসারা পেরেরা, আমির হামজা,শাহনেওয়াজ দাহানি, স্টিফেন এসকেনাজি, জনসন চার্লস, লিটন দাস, হাবিবুর রহমান সোহান,
চিটাগং কিংস : সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, মঈন আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, হায়দার আলী, উসমান খান, বিনুরা ফার্নান্দো, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন,
ফরচুন বরিশাল : তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, ফাহিম আশরাফ, ডেভিড মালান, মোহাম্মদ নবী, কাইল মেয়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম,
সিলেট স্ট্রাইকার্স : তানজিম হাসান সাকিব, জাকির হাসান, জাকের আলী অনিক, জর্জ মানসি, পল স্টার্লিং, রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা,
খুলনা টাইগার্স : নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, ওশান থমাস, মোহাম্মদ নওয়াজ, হাসান মাহমুদ, নাঈম শেখ,
রংপুর রাইডার্স : নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, ইফতিখার আহমেদ, অ্যালেক্স হেলস,খুশদিল শাহ, সৌরভ নেত্রভালকার, স্টিভেন টেলর, নাহিদ রানা, সাইফ হাসান,
দুর্বার রাজশাহী : এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিসান আলম,
ড্রাফট থেকে দলগুলো যাদের নিয়েছে -
ঢাকা ক্যাপিটালস – লিটন দাস, হাবিবুর রহমান সোহান,
চিটাগং কিংস – শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন,
ফরচুন বরিশাল – মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম,
সিলেট স্ট্রাইকার্স – রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা,
খুলনা টাইগার্স – হাসান মাহমুদ, নাঈম শেখ,
রংপুর রাইডার্স – নাহিদ রানা, সাইফ হাসান,
দুর্বার রাজশাহী – তাসকিন আহমেদ, জিসান আলম,
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে