ইতিহাস গড়ে বিপিএল নিলামে দল পেলেন রাহকিম কর্নওয়াল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটের আজকের আয়োজন ঘিরে উত্তেজনা তুঙ্গে। দেশের অন্যতম জনপ্রিয় লিগের জন্য দলগুলো প্রস্তুতি নিচ্ছে শক্তিশালী স্কোয়াড গঠনের লক্ষ্যে। ঢালিউডের সুপারস্টার শাকিব খান এবার ঢাকার ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মালিকানায় রয়েছেন, যা বিপিএলকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। তার সঙ্গে ড্রাফটে অংশ নিচ্ছেন অভিনেতা মামনুন ইমন, যারা একসঙ্গে ফ্র্যাঞ্চাইজির হয়ে সিদ্ধান্ত নেবেন।
প্লেয়ার্স ড্রাফটে মোট ৪৪০ জন বিদেশি ক্রিকেটার তাদের নাম নিবন্ধন করেছেন, যাদের মধ্যে ৬ জন ইতোমধ্যেই সরাসরি চুক্তিতে দল পেয়ে গেছেন। আজকের ড্রাফটে বাকি ৪৩৪ জন বিদেশি ক্রিকেটার থেকে দলগুলো তাদের প্রয়োজনীয় খেলোয়াড় বেছে নেবে। প্রতিটি দল চেষ্টা করবে সেরা ক্রিকেটারদেরকে দলে নিয়ে নিজেদের স্কোয়াডকে শক্তিশালী করার জন্য।
দেশি ক্রিকেটারদের জন্যও ড্রাফট বেশ প্রতিযোগিতামূলক। স্থানীয় খেলোয়াড়দের মোট ৬টি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যা তাদের পারফরম্যান্স এবং অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা থাকছেন শীর্ষে, যারা পাবেন প্রতি জন ৬০ লাখ টাকা। এরপর ক্রমান্বয়ে বি, সি, ডি, ই এবং এফ ক্যাটাগরির ক্রিকেটারদের সম্মানী নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৪০ লাখ, ২৫ লাখ, ২০ লাখ, ১৫ লাখ এবং ১০ লাখ টাকা।
বিদেশি খেলোয়াড়দের প্রথম ডাকে পাকিস্তানের সাইম আইয়ুবকে নিয়েছে ঢাকা ক্যাপিটাল। সাইম ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়, দাম ৭০ হাজার মার্কিন ডলার। একই ক্যাটাগরি থেকে শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কাকে নিয়েছে ফরচুন বরিশাল।
বিপিএলের সাত দলের ক্রিকেটারদের তালিকা:
ঢাকা ক্যাপিট্যালস
সরাসরি চুক্তি: মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম
বিদেশি সরাসরি চুক্তি: জনসন চার্লস, স্টিফেন এসকানজি, শাহনেওয়াজ দাহানি,
ড্রাফট থেকেঃ লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ রাহি, সাইম আইয়ুব, আমির হামজা
চিটাগং কিংস
সরাসরি চুক্তি: সাকিব আল হাসান, শরিফুল ইসলাম
বিদেশি সরাসরি চুক্তি: মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো
ড্রাফট থেকে:শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, গ্রাহাম ক্লার্ক, থমাস ও'কনেল,
দুর্বার রাজশাহী
সরাসরি চুক্তি: এনামুল হক বিজয়, জিসান আলম, তাসকিন আহমেদ
ড্রাফট- তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন, সাদ নাসিম, লাহিরু সামারাকুন
ফরচুন বরিশাল
সরাসরি চুক্তি: তাওহীদ হৃদয়
রিটেইন: তামিম ইকবাল, মুশফিকুর রহিম
বিদেশি সরাসরি চুক্তিঃ কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি, দাভিদ মালান, ফাহিম আশরাফ
ড্রাফট থেকে: মাহমুদউল্লাহ রিয়াদ, তানভির ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা
সিলেট স্ট্রাইকার্স
সরাসরি চুক্তি: জাকের আলী
রিটেইন: তানজিম হাসান সাকিব, জাকির হাসান
বিদেশি সরাসরি চুক্তি: পল স্টার্লিং, জর্জ মানজি
ড্রাফট থেকেঃ রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রাখিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি,
খুলনা টাইগার্স
সরাসরি চুক্তি: মেহেদী হাসান মিরাজ
রিটেইন: আফিফ হোসেন, নাসুম আহমেদ
সরাসরি বিদেশি চুক্তি: ফাহিম নেওয়াজ, ওশানে থমাস
ড্রাফট থেকে: হাসান মাহমুদ, নাইম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি
রংপুর রাইডার্স
সরাসরি চুক্তি: মোহাম্মদ সাইফউদ্দিন
রিটেইন: নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান
সরাসরি বিদেশি চুক্তি: অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ
ড্রাফট থেকে: নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, আকিভ জাভেদ, কার্টিস ক্যাম্ফার
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে