MD. Razib Ali
Senior Reporter
নিলামে খরচ প্রায় ৬ কোটি, ওপেনিংয়ে তামিমকে রেখে বরিশালের সেরা একাদশ ঘোষণা
প্লেয়ার্স ড্রফটের মঞ্চে ফরচুন বরিশাল যেন ছেড়ে কথা বলেনি। অন্য প্রান্ত থেকে বাকি দলগুলো যেখানে টাকা বাঁচিয়ে কোনরকম দল বানিয়েছে। সেখানে বর্তমান চ্যাম্পিয়নরা দল করেছে একেবারেই শিরোপা ধরে রাখার মতোই। এ যেন জাতীয় দলের আরেকটা ভার্শন করেছে তামিমের দল। শিরোপা ধরে রাখার মত একটা।
তবে সবার মনে একটাই প্রশ্ন এতো হাইপ্রোফাইল ক্রিকেটার নিয়ে গড়া স্কোয়াডের মধ্যে কারা পাবেন সেরা একাদশে সুযোগ।
এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে এ ক্যাটাগরিতে ক্রিকেটার ছিল মোট ১২ জন। আর সেই ১২ জনের মধ্যে প্রায় অর্ধেক ক্রিকেটারকে নিয়েছে ফরচুন বরিশাল। ছোট একটা পরিসংখ্যানেও যথেষ্ট তামিমের দলের শক্তিমত্তা বুঝিয়ে দেয়ার জন্য। যেখানে অন্য দল টাকা বাঁচানোর ধান্দায় মেতেছিল প্লেয়ার্স ড্রাফটে। সেখানে বরিশালের দল খেলোয়াড় কিনেছে দুহাত ভরে। সরাসরি চুক্তিতেও সব নামিদামি বিদেশে তারকাকে দলে ভিড়িয়ে বেশ শক্তিশালী একদল বানিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। কে নেই এই দলে ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডার সব জায়গাতেই নিজেদের শক্তিমত্তা দেখিয়ে বরিশাল।
বরিশালের এই দল গত বছরও এমন নামিদামি ক্রিকেটারকে স্কোয়াডে দলে ভিড়িয়ে সবাইকে চমকে দিয়েছিল। বরিশালে জাতীয় দলের এক ঝাঁক তারকার সাথে ছিল বিশ্বমানের সব বিদেশি তারকা। আর তাতে করে আসরের শিরোপাটাও নিজেদের নামে করে নিয়েছিল বরিশালের এই দলটি। আবারও সেই একই পথে হেঁটেছে ফরচুন গ্রুপের মালিকানায় থাকা দলটি।
আগেই দলের অধিনায়ক তামিম ইকবাল ও অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে রিটেন করে রেখেছিল তারা। সেই সাথে সরাসরি চুক্তিতেও দেখিয়েছিল চমক। তাওহীদ হৃদয়কে সরাসরি চুক্তিতে নিজেদের করে নিয়েছে বরিশাল। প্লেয়ার্স ড্রাফট থেকে আবার মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন ও নাজমুল হোসেন শান্তদের মত ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে বরিশাল।
সেই সাথে বিদেশি কোটায় মোহাম্মদ নাবি পাথুম নিসাঙ্কার মতো তারকারাও আছেন। এই সব মিলিয়ে বরিশাল দলটিকে চ্যাম্পিয়ন দল বলা চলে। তবে বরিশালের একাদশটা কেমন হবে ওপেনিংয়ে তামিম ইকবাল। তাছড়া দেশ সেরা এই ওপেনারের ওপর থাকবে অধিনায়কের দায়িত্ব।
ওপেনিংয়ে তামিম হবে বরিশালের মূল ভরসা। ওপেনিংয়ে তার সঙ্গী হতে পারেন লঙ্কান তারকা ক্রিকেটার পাথুম নিসাঙ্কা। একদিকে তামিমের দুর্দান্ত ব্যাটিং আর অন্যদিকে পাথুম নিসাঙ্কা বিধ্বংসী ব্যাটিং সব মিলিয়ে বেশ দারুন এক কম্বিনেশন হতে পারে বরিশালের। ওপেনিং জুটিতে এই দুইজন ছাড়াও ডেভিড মালান যদি পুরো আসর এর জন্য এভেইলেবল থাকেন তাহলে তিনি হতে পারেন আরেক অপশন।
তাছাড়াও বরিশালের একাদশে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্ত। সেই সাথে চার নম্বরে থাকবেন তাওহীদ হৃদয়। তবে এই দুই তরুনের সময়টা ভালো যাচ্ছে না। এক্ষেত্রে তামিম মুশফিকের ছত্রছায়ায় বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের ভাগ্য। মিডল অর্ডারে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। টাইগার ক্রিকেটে দীর্ঘ দিন ধরে সার্ভিস দিয়ে গেছেন তারা দুজন। গত বছরও মিডল অর্ডারে বরিশালের কান্ডারী ছিলেন এই দুই ভাইরা ভাই। এবারও তাদের উপর দায়িত্ব থাকবে বরিশালের মিডল অর্ডারের রানের চাকা ঘোরানোর। এমন একদল বানিয়েছে বরিশাল যেখানে বিদেশি ৬ জন ক্রিকেটারের দরকার পড়বে না তামিম ইকবাল, মুশফিক রিয়াদদের।
বাংলাদেশের ক্রিকেটাররা গড়ে দিতে পারেন পার্থক্য। বিদেশী ক্রিকেটারদের তালিকায় মোহাম্মদ নবীর মতো তারকারা তো আছেনই। এতো এতো তারকার ভিড়ে সেরা একাদশে বানাতে বিপাকে পড়তে হতে পারে তামিমকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস