এক শর্তে ব্রাজিল জাতীয় দলে ফিরতে পারবেন নেইমার
অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরির কারণে নেইমার জুনিয়র পুরো এক বছর মাঠের বাইরে ছিলেন। গত বছরের ১৭ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে গিয়ে এই চোট পান তিনি। এক বছর হয়ে গেলেও এখনও তিনি মাঠে ফিরতে পারেননি।
আগামী মাসে (নভেম্বর) ব্রাজিলের স্কোয়াডে নেইমার ফিরতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তার ফেরা নির্ভর করছে পুনর্বাসন প্রক্রিয়ার সফলতার ওপর। যদি তিনি ফিটনেস পরীক্ষায় পাশ করেন এবং তার শারীরিক অবস্থা ভালো থাকে, তবেই তাকে দলে নেওয়া হতে পারে। এই একটি শর্ত পূরণ করতে পারলে আবারও জাতীয় দলে ফিরতে পারবেন তিনি।
এদিকে, চোট পুনর্বাসনের শেষ পর্যায়ে আছেন নেইমার। তিনদিন আগে সৌদি আরবের ক্লাব আল-হিলাল সূত্রের বরাতে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, তার মাঠে ফেরার সম্ভাব্য সময় ২১ অক্টোবর। ২৯ সেপ্টেম্বর থেকেই ক্লাবটির সঙ্গে পুরোদমে অনুশীলন করছেন ব্রাজিল তারকা। ২১ অক্টোবর আল-আইনের বিপক্ষে ম্যাচ রয়েছে আল-হিলালের, সেই ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারেন নেইমার। তবে সেক্ষেত্রে ক্লাবটিকে অপেক্ষা করতে হবে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের অনুমতির জন্য।
২০২৩ সালের আগস্টে পিএসজি থেকে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিলেও, নেইমার এখন পর্যন্ত মাত্র ৫টি ম্যাচ খেলতে পেরেছেন। তার পুরোপুরি ফিট হয়ে মাঠে ফেরার অপেক্ষায় রয়েছে শুধু ক্লাব নয়, ব্রাজিল জাতীয় দলও। ব্রাজিল, যারা এখন তাদের পুরনো ফর্মে ফেরার চেষ্টা করছে, তাকিয়ে আছে নেইমারের মাঠে ফেরার দিকে। যদি এই মাসে তিনি আল-হিলালের হয়ে খেলেন, তাহলে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল দলের জন্য তার জায়গা নিশ্চিত হতে পারে।
নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিল ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে খেলবে। অক্টোবরে তারা চিলি ও পেরুকে হারিয়ে কিছুটা স্বস্তি পেয়েছে। ব্রাজিল এখন বাছাইপর্বে উরুগুয়ের সমান ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। উরুগুয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তিন নম্বরে আছে, আর ২২ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা শীর্ষে এবং ১৯ পয়েন্ট নিয়ে কলম্বিয়া দ্বিতীয় স্থানে রয়েছে।
এদিকে, ব্রাজিলিয়ান সংবাদমাদ্যম গ্লোবো জানিয়েছে, নেইমারের ফিটনেস ও চোটের সর্বশেষ অবস্থা জানতে কয়েকদিনের মধ্যে সৌদিতে উড়াল দেবেন জাতীয় দলের চিকিৎসক লাসমার। তার অনুমতি পেলে আল-হিলালের চূড়ান্ত স্কোয়াডে অন্তর্ভূক্ত হবেন নেইমার। ২১ অক্টোবর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে আল-আইনের বিপক্ষে নামবে আল-হিলাল। সেই ম্যাচেই এই তারকাকে পাওয়ার প্রত্যাশা ক্লাবটির। পরবর্তীতে তাদের ম্যাচ রয়েছে ৪ নভেম্বর। যদিও ১ নভেম্বরই পরবর্তী দুই ম্যাচের জন্য দল ঘোষণার কথা ব্রাজিলের। এক্ষেত্রে প্রধান তারকার জন্য কোচ দরিভাল অপেক্ষা করবেন কি না সেটাই দেখার বিষয়!
আল-হিলালের হয়ে আসন্ন দুই ম্যাচ এবং ব্রাজিলের পরবর্তী বাছাইয়ের ম্যাচগুলোতে ডাক না পেলে, সম্ভবত আর এই বছর মাঠে নামা হবে না নেইমারের। ফলে ভক্তদের তাকে মাঠে দেখার অপেক্ষা দীর্ঘায়িত হবে জানুয়ারি পর্যন্ত!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে