সাকিবের দেশে আসতে না পারার জন্য দায়ি যারা জানালেন ক্রীড়া উপদেষ্টা
সাকিব আল হাসানের ক্যারিয়ারের দুটি ফরম্যাটের শেষ বিদায় দেশের বাইরে হতে চলেছে, এমনটাই নিশ্চিত বলা যায়। তিনি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিশ্বকাপে বিদায় নিয়েছেন ক্যারিবিয়ান ভূমিতে। আর ওয়ানডে ফরম্যাটের বিদায়টাও দেশের বাইরে হবে, এমনটাই ধারণা করা হচ্ছে।
তবে সাকিবের দেশের মাটিতে বিদায় নেওয়ার সুযোগ শুধুমাত্র টেস্ট ফরম্যাটেই রয়েছে। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে টেস্ট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব। কিন্তু দেশের নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে দেশে ফিরে না আসার পরামর্শ দিয়েছিলেন। তিনি নিরাপত্তা ইস্যুটাকে সাকিবের দেশে না আসতে পারার কারণ হিসেবে দায়ি করেছেন।
চট্টগ্রামে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপের সময় আসিফ মাহমুদ সেই পরামর্শ দেওয়ার পেছনের কারণও ব্যাখ্যা করেন। তিনি জানান, সেই সিদ্ধান্তের মূল কারণ ছিল নিরাপত্তা ইস্যু। সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেওয়ার সময় দেশের পরিস্থিতি বিবেচনায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আসিফ মাহমুদের ভাষ্য, ‘সাকিব আল হাসানের যে বিষয়টা আমি সেটা একটা বিবৃতির মাধ্যমে আমার পেইজ থেকে স্পষ্ট করেছি। উদ্ভুত পরিস্থিতিতে ক্রীড়াঙ্গনে যেন কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত পরিবেশ না ঘটে এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই বিসিবিকে এই পরামর্শ দিয়েছি আপাতত দেশে না আসার পরামর্শ আমি বিসিবিকে দিয়েছি এবং বিসিবি সেই অনুযায়ী কথা বলেছে।’
ক্রীড়া উপদেষ্টার বলেন, ‘নিরাপত্তা কিন্তু এটা না যে নিরাপদে দেশে এনে খেলানো, নিরাপত্তা এটাও যে দেশে আসলে যদি নিরাপত্তা বিঘ্ন ঘটার কোনো সম্ভাবনা থাকে সেটাকেও আগে থেকে অকার্যকর করা। উভয় দিক থেকেই নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাবতে হবে।’
কিছু আন্দোলনকারীর দাবি ছিল যে মিরপুরে সাকিব বিরোধী আন্দোলন এবং স্টেডিয়ামের দেয়ালে লেখা বিভিন্ন প্রতিবাদমূলক বার্তা আসিফ মাহমুদের নির্দেশে হয়েছে। তবে আসিফ মাহমুদ এ ধরনের কোনো নির্দেশনা দেননি বলে স্পষ্টভাবে জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, এসব কর্মকাণ্ডে তার কোনো সংশ্লিষ্টতা নেই।, ‘আমি একটি ভিডিও দেখেছি যেখানে একজন ছাত্র বলছিলেন ক্রীড়া উপদেষ্টা বলে গেছেন। আমি বিসিবিতে যখন প্রেস ব্রিফিং করি আমি বলেছিলাম আন্দোলন করা বা মত প্রকাশ করা সবার সাংবিধানিক অধিকার এবং এটাকে যদি কেউ মিসরিড করে বা মিসলিডিং কোনো বক্তব্য দেয় সেটার দায় কিন্তু আমার না।’
‘আন্দোলন করা আমাদের সাংবিধানিক অধিকার, আমরাও আন্দোলন করেছি। অভ্যুত্থান করেছি তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।’– যোগ করেন আসিফ মাহমুদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই