২১ বছরের ইতিহাস পাল্টে দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নতুন রেকর্ড গড়লেন মিরাজ ও জাকের
৩ উইকেটে ১০১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই ফিরেন মাহমুদুল হাসান। রাবাদার বলে স্ল্যাশ করতে গিয়ে প্রথম স্লিপে বেডিংহামের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। এরপর একই ওভারে আউট হয়েছেন মুশফিকও। রাবাদার ভেতরে ঢোকা বলে ড্রাইভ করতে গিয়ে স্টাম্প উড়ে গেছে মুশফিকের। অনেকটাই প্রথম ইনিংসের মতো।
এরপর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন দাস। ফরোয়ার্ড ডিফেন্স খেলতে চেয়েছিলেন লিটন। কেশব মহারাজের ধীর গতির বল টার্ন করে লিটনের ব্যাট ছুঁয়ে চলে যায় কাইল ভেরেইনার হাতে। আম্পায়ার মহারাজের আবেদনে সাড়া না দিলে একেবারে শেষ মুহূর্তে রিভিউ নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। সেটি সফলও হয়। লিটন ফিরেছেন ৭ রান করে।
অভিষেকে ফিফটি করে ফিরেছেন জাকের আলী। মিডল-লেগ স্টাম্পে করা মহারাজের করা আর্ম ডেলিভারি প্যাডে লাগে জাকেরের। মহারাজরা অনেকটা নিশ্চিতই ছিলেন। খুব বেশি আবেদনও করেননি। জাকের রিভিউ নিয়েছিলেন, তবে বল আঘাত হেনেছে লেগ স্টাম্পে। ৫৮ রান করে ফিরেছেন জাকের।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৬৭ রান তোলার পর বৃষ্টি এসে বন্ধ করে দিয়েছে খেলা। মেহেদী হাসান মিরাজ ৭৭, নাঈম হাসান ১২ রানে ব্যাট করছিলেন। বাংলাদেশ এগিয়ে ছিল ৬৫ রানে।
মিরাজ-জাকেরের ১৩৮ রানের জুটি। টেস্টে যে কোনো উইকেটেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ। এর আগে ২০০৩ সালে চট্টগ্রামে হাবিবুল বাশার ও জাভেদ ওমরের করা ১৩১ রানের জুটি ছিল সর্বোচ্চ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live