অবিশ্বাস্য বেতনে বাংলাদেশ জাতীয় দলের সাথে বড় দায়িত্ব নিয়ে যুক্ত হচ্ছেন সালাউদ্দিন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে নিশ্চিতভাবে জানানো হয়েছে যে, জাতীয় দলের প্রধান সহকারী কোচ হিসেবে একজন স্থানীয় কোচ নিয়োগ দেওয়া হচ্ছে। বিসিবি সভাপতি সরাসরি কারও নাম প্রকাশ না করলেও, বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে যে, মোহাম্মদ সালাউদ্দিনকে এই দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত।
জানা গেছে, জাতীয় দলের প্রধান সহকারী কোচ হিসেবে সালাউদ্দিনের সঙ্গে বিসিবির আলাপ-আলোচনা প্রায় শেষ পর্যায়ে। জাতীয় দলে কাজ করার জন্য তিনি সম্মতি দিয়েছেন, এবং তাকে মাসিক ১২ লাখ টাকা বেতনে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সালাউদ্দিনের নামই বারবার শোনা যাচ্ছিল, যা এই নিয়োগ নিয়ে গুঞ্জন আরও জোরালো করে তোলে।
এ বিষয়ে বিভিন্ন সময়ে সাংবাদিকরা সালাউদ্দিনকে প্রশ্ন করেন। জবাবে তিনি জানান, তারও ইচ্ছে আছে জাতীয় দলের সঙ্গে কাজ করার। তবে কিছু পূর্ব শর্ত আছে। তার প্রথম শর্তই হলো বেতন। কারণ বিসিবি বিদেশি কোচদের বিপুল পরিমাণ অর্থ দেয়, দেশি কোচদের তার সিকিভাগও দেয় না। কাজেই ধারণা করা হচ্ছিল সালাউদ্দিন কম বেতনে কখনোই জাতীয় দলের সঙ্গে কাজ করতে আগ্রহী হবেন না।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশ জাতীয় দলের সাবেক হেড কোচ চন্দিকা হাতুরুসিংহের বেতন ছিল আনুমানিক ৩৫ লাখ টাকা, যার মধ্যে বাড়ি ভাড়া, দেশে ফেরার জন্য তিনটি টিকিট এবং হাত খরচ অন্তর্ভুক্ত ছিল। তবে, বিসিবি দেশের কোচদের জন্য এতটা ব্যয় করতে অনিচ্ছুক ছিল এবং একজন দেশি কোচকে ৫ লাখ টাকার বেশি দেওয়ার ভাবনাও ছিল না।
এ কারণে অনেকেই আশঙ্কা করেছিলেন যে, সালাউদ্দিনের মতো একজন প্রতিষ্ঠিত ও জনপ্রিয় কোচকে জাতীয় দলে নিয়োগ দেওয়া হলে বিসিবি তার জন্য সর্বোচ্চ ৩ থেকে ৫ লাখ টাকা বেতনই নির্ধারণ করবে। কিন্তু বাস্তবে বিষয়টি ভিন্ন। সালাউদ্দিন বর্তমানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ হিসেবে ১৫ থেকে ২০ লাখ টাকা এবং ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ও প্রাইম ব্যাংকের কোচ হিসেবে প্রায় ১৫ লাখ টাকা উপার্জন করছেন।
তবে, বিসিবি এবার সালাউদ্দিনকে যথাযথ মর্যাদা ও অর্থ প্রদান করতে প্রস্তুত। তার জন্য মাসিক বেতন হতে পারে ১২ লাখ টাকা, যা সাম্প্রতিককালে জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করার জন্য সালাউদ্দিনের সম্মতিতে সাহায্য করবে। খুব শিগগিরই তিনি জাতীয় দলের কোচিং স্টাফের দায়িত্ব গ্রহণ করবেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই