আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ঘোষণা, ফেসবুকে রহস্যময় পোস্ট দিলেন তাইজুল
বিশ্বকাপ শেষে দেশে ফিরেই স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। পরে জানা যায়, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে তার কিছু অপ্রীতিকর ঘটনা এই বাদ পড়ার পেছনে ভূমিকা রেখেছিল। তবে হাথুরুসিংহের বিদায়ের পর আবারও জাতীয় দলে ফিরেছেন নাসুম। আসন্ন আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করেছে বিসিবি। নভেম্বরের প্রথম সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে সিরিজটি অনুষ্ঠিত হবে।
এদিকে, চোট এবং অসুস্থতার কারণে দলের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনুপস্থিত থাকবেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে জ্বরে আক্রান্ত হওয়া লিটন দাস এখনো সুস্থ না হওয়ায় তাকে স্কোয়াডে রাখা হয়নি। আর সাকিব আল হাসান আগেই সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন। ওপেনিং পজিশনে এনামুল হক বিজয়ের জায়গায় সুযোগ পেয়েছেন জাকির হাসান, যিনি সাম্প্রতিক টেস্ট সিরিজে ছন্দে ছিলেন না, তবে এবার সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে প্রমাণের সুযোগ পাবেন।
পেস আক্রমণে কিছু পরিবর্তন এসেছে। জাতীয় ক্রিকেট লিগে খেলার সময় কাঁধে চোট পাওয়া তানজিম হাসান সাকিবের জায়গায় দলে এসেছেন পেসার নাহিদ রানা। তার সঙ্গে পেস বোলিং বিভাগে থাকছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, ও শরিফুল ইসলাম।
ক্যাপটেন্সি নিয়েও কিছু আলোচনা ছিল, বিশেষত নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন নিয়ে। তবে বিসিবি জানিয়েছে, শান্তই এই সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে থাকবেন। তার সহকারী হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৬, ৯ এবং ১১ নভেম্বর।
সাকিব না থাকায় নিশ্চিত ভাবে তাইজুলের ওয়ানডে স্কোয়াডে থাকার কথা ছিল। কিন্তু বিসিবি চমক দিয়ে দলে নিয়েছেন নাসুম আহমেদকে। এরপর ফেসবুকে রহস্যময় পোস্ট দিয়েছেন তাইজুল। আর সেই পোস্টের নিচে উঠেছে কমেন্টের ঝড়। পোস্টে তিনি দুইটি হাঁসির ইমেজি ও তিনটি হাত তালির ইমোজি দেন।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- কম দামে বেশি মাইলেজ, ২০২৬-এর সেরা ৫ বাইক
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি