আগামীকাল সেমি ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন প্রতিপক্ষ যে দল
হংকং সিক্সেস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে বিপুল ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। সেমিফাইনালে আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। মোহাম্মদ সাইফউদ্দিনের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই দাপুটে জয় আসে।
ম্যাচের শুরুতে টস জিতে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায়। ইনিংস ওপেন করেন জিসান আলম ও আব্দুল্লাহ আল মামুন, যারা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করেন। প্রথম ওভারেই তারা ৯ রান সংগ্রহ করেন, এবং দ্বিতীয় ওভারে চার-ছক্কার বৃষ্টি ঘটিয়ে ২০ রান তুলেন। তৃতীয় ওভারেও তাণ্ডব অব্যাহত রেখে দলীয় সংগ্রহে আরও ১৬ রান যোগ করেন। প্রথম ৩ ওভারে বিনা উইকেটে ৪৫ রান তোলে বাংলাদেশ। এই ধারা অব্যাহত রেখে মামুন ১১ বলে ৩১ রান করে আউট হন, কিন্তু ইতিমধ্যে দলের সংগ্রহকে শক্ত ভিত্তি দিয়ে যান।
শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিন ক্রিজে নেমে মাত্র ৯ বলে ৩৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তার দুর্দান্ত ব্যাটিংয়ের কল্যাণে ৬ ওভার শেষে বাংলাদেশ দল ১১১ রানে ইনিংস শেষ করে, যা প্রতিপক্ষের জন্য বিশাল লক্ষ্য হয়ে দাঁড়ায়।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সাইফউদ্দিন নিজের বোলিং দিয়ে আরব আমিরাতকে চাপে ফেলে দেন, প্রথম ওভারেই তুলে নেন ২ উইকেট। এরপর আবু হায়দার রনি দ্বিতীয় ওভারে মাত্র ৭ রান দিয়ে প্রতিপক্ষকে আরও কোণঠাসা করে রাখেন। আব্দুল্লাহ আল মামুনের একটি ওভারে ২৮ রান খরচ করলেও গুরুত্বপূর্ণ সঞ্চিত শর্মার উইকেট তুলে নেন।
শেষ ওভারগুলোতে আরব আমিরাতের ব্যাটাররা কিছুটা লড়াই করার চেষ্টা করলেও, বিশাল লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় এবং বাংলাদেশ সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে। সেমিফাইনালে এই জয় বাংলাদেশের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ