রিটেনশন শেষে চরম দুর্দশা কলকাতা নাইট রাইডর্সের, অভিমানের সুরে যা বললেন দলটির CEO
কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং শ্রেয়স আইয়ারের সম্পর্ক শেষ হয়েছে, এবং আইয়ার সিদ্ধান্ত নিয়েছেন আইপিএলের আসন্ন নিলামে অংশ নেওয়ার। যদিও কেকেআর-এর সিইও ভেংকি মাইশোর জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আইয়ারই দলের প্রথম রিটেনশন হিসেবে থাকতেন।
কেকেআর যে রিটেনশনের তালিকা জমা দিয়েছে, তাতে শীর্ষে রয়েছেন রিঙ্কু সিং, যার রিটেনশন মূল্য ১৩ কোটি রুপি। এরপর সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল রয়েছেন, যাদের রিটেনশন মূল্য ১২ কোটি রুপি করে। এছাড়া আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে হর্ষিত রানা এবং রামনদীপ সিংকেও রিটেনশনের তালিকায় রাখা হয়েছে, যাদের রিটেনশন মূল্য ৪ কোটি করে।
আইয়ারের অনুপস্থিতিতে কেকেআর-এর দলে এই তারকাদের ওপর আরও বেশি নির্ভরতা তৈরি হবে। এখন দেখার বিষয়, নিলামে শ্রেয়স আইয়ার কোন দলের হয়ে মাঠে নামবেন এবং তার অভিজ্ঞতা নতুন দলকে কতটা সহায়তা করতে পারে।
গতবার ১০ বছরের খরা কাটিয়ে কেকেআরের ক্যাবিনেটে আইপিএল ট্রফি ফিরে এসেছে। আইপিএল জয়ী সেই অধিনায়কই রিটেনশনে না থাকায় জল্পনা ছড়িয়েছিল। আইয়ারের না থাকার বিষয়টি ব্যাখ্যা করে নাইট সিইও ভেঙ্কি মাইশোর বলেছেন, "অনেক সময় দু পক্ষের মধ্যে ঐক্যমত্যে পৌঁছনো সম্ভব হয় না। কখনও কখনও ক্রিকেটাররা নিজেদের দর যাচাই করে নিতে চান।"
"এই কারণ এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। আমাদের তালিকায় ও একনম্বরে ছিল। ওঁকে নেতা করে আমরা এগোতে চেয়েছিলাম। এই কারণেই ওঁকে ২০২২-এ আমরা কিনেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে ২০২৩ এ চোটের কবলে পড়ে। ফিরে আসার পর নেতৃত্বও ওঁকে ফিরিয়ে দেওয়া হয়। আমাদের অবিচ্ছেদ্য অংশ ছিল ও। শ্রেয়স দারুণ খেলেছে। ব্যক্তিগতভাবেও আমার সঙ্গে ওঁর সখ্যতা ভালো উপভোগ করেছি। কিন্তু দিনের শেষে সমস্ত মানুষকেই নিজেদের সিদ্ধান্ত নিতে হয়। কেরিয়ারের অভিমুখ কোন পথে যাবে, সেই বিষয়ে নিজেদের জন্য সবথেকে ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে হয়।"
২০২২-এ শ্রেয়স আইয়ারকে ১২.২৫ কোটি টাকায় কিনেছিল কেকেআর। তবে চোটের কারণে ২০২৩ আইপিএল পুরোটাই মিস করেন তারকা। ২০২৪-এ দলের নেতৃত্বে প্রত্যাবর্তন করেন তিনি।
তাঁর অধিনায়কত্বে ফ্র্যাঞ্চাইজি ২০২২-এ সপ্তম হওয়ার পর ২০২৪-এ চ্যাম্পিয়নের শিরোপা জেতে। ব্যাট হাতে ভালোয়-মন্দয় মিশিয়ে কেটেছে তারকার। ২৯ ম্যাচে দলের হয়ে ৭৫২ রান করেছেন। ৩৪.১৪ গড় এবং ১৪০.০৪ স্ট্রাইক রেটে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই