তাইজুল-বিজয়দের ফেসবুক স্ট্যাটাস নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন জাকির হাসান
আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণার পর বেশ কয়েকজন জাতীয় দলের ক্রিকেটার ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন, যা নিয়ে ক্রিকেটমহলে শুরু হয়েছে নানা আলোচনা। এই তালিকায় আছেন স্পিনার তাইজুল ইসলাম, ওপেনার এনামুল হক বিজয় এবং ব্যাটার সাব্বির রহমান। তারা নিজেদের পোস্টে বিভিন্ন ধরনের ইমোজি ব্যবহার করেছেন, যা দেখে অনেকেই ধারণা করছেন, হয়তো দল থেকে বাদ পড়ার ক্ষোভ প্রকাশের এটি একটি বিশেষ মাধ্যম।
রোববার (৩ নভেম্বর) আফগানিস্তান সিরিজে অংশ নিতে দেশ ছাড়ার আগে মিডিয়ার সঙ্গে কথা বলেন ব্যাটার জাকির হাসান। যখন তাকে এই ইঙ্গিতপূর্ণ পোস্টগুলো সম্পর্কে প্রশ্ন করা হয়, তিনি এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, "যারা দলে আছেন তাদের উচিত নিজেদের পারফরম্যান্সে মনোযোগ দেওয়া। দল নির্বাচন একেবারেই নির্বাচকদের বিষয়, এখানে আমার কিছু বলার নেই।"
জাকিরের এই মন্তব্যে স্পষ্ট যে, তিনি চান ক্রিকেটাররা মাঠে নিজেদের খেলায় মনোযোগী থাকুক এবং দল নির্বাচনের বিষয়টি নির্বাচকদের হাতেই ছেড়ে দিক।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করলেও দেশের অনেক ক্রিকেটাররাই আন্তর্জাতিক ক্রিকেটে মুখ থুবড়ে পড়েন। জাকিরের কথায়ও উঠে এসেছে এই প্রসঙ্গ, ‘প্রথম শ্রেণির ক্রিকেট আমার, আমাদের ভিত, তবে সেখান থেকে আসলেই আন্তর্জাতিক মঞ্চে এসে ভালো খেলার নিশ্চয়তা থাকে না। খারাপ সময়ও আসতে পারে, তবে সেই সময় কাটিয়ে উঠতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে নিজের ভিত আরও শক্ত করতে হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে মানিয়ে নেওয়ার চেষ্টায় মনোযোগী হতে হবে।’
দলের মতো জাকির নিজেও আপাতত ব্যাট হাতে ছন্দ নেই। ফর্মে ফিরতে আফগানিস্তান সিরিজকে পাখির চোখ করে জাকির বলেছেন, ‘ব্যাটার হিসেবে আমার লক্ষ্য থাকবে আমার সেরা পারফরম্যান্স করা। দল হিসেবেও আমরা ভালো খেলার চেষ্টা করব।’
প্রসঙ্গত, আগামী ৬ নভেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ৯ ও ১১ নভেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ। সিরিজের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই