বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ: কখন, কোথায় মুখোমুখি হচ্ছে দুই দল, দেখেনিন চূড়ান্ত সময় সূচি
একটি ব্যস্ত সফরসূচি পার করে বাংলাদেশ ক্রিকেট দল এখন নতুন লক্ষ্য নিয়ে প্রস্তুত আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে। পাকিস্তান ও ভারত সফরের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের শারজায় পৌঁছেছে টাইগাররা। আগামী ৬ নভেম্বর শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ, যা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর প্রস্তুতিমূলক মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।
সাম্প্রতিক সময়ে টানা হোয়াইটওয়াশের আঘাতে বেশ চাপে আছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পরও ভারতের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে এবং ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হেরে যায় তারা। তবে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজে জয়ে ফিরতে মরিয়া নাজমুল হোসেন শান্তর দল।
অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই এই সিরিজে খেলতে নামবে বাংলাদেশ। যদিও সাকিবের খেলার সম্ভাবনা ছিল, তবে শেষ মুহূর্তে স্কোয়াড থেকে তার নাম বাদ দেওয়া হয়। ফলে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মিশ্রণে গঠিত দল নিয়েই মাঠে নামবে টাইগাররা।
আগামী ৬ নভেম্বর বুধবার প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ, দ্বিতীয় ম্যাচটি ৯ নভেম্বর (শনিবার) এবং তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। সবকটি ম্যাচই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে।
বাংলাদেশের স্কোয়াড:
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।
আফগানিস্তানের স্কোয়াড:
হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), একরাম আলিখিল (উইকেটরক্ষক), আব্দুল মালিক, রিয়াজ হাসান, সেদিকউল্লাহ অটল, দারভিশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, আল্লাহ মোহাম্মদ গাজানফর, নুর আহমেদ, ফজল হক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান এবং ফরিদ আহমেদ মালিক।
বাংলাদেশের এই সিরিজ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের প্রস্তুতি ও সাম্প্রতিক পারফরম্যান্সের দুর্বলতা কাটিয়ে উঠার সুযোগ তৈরি করেছে। দুই দলই ওয়ানডে ফরম্যাটে নিজেদের সেরা দল উপহার দিতে চাইবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই