যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার পথে ডোনাল্ড ট্রাম্প, দেখেনিন সর্বশেষ ফলাফল
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়া জয় করার পর তার জয় প্রায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, ইলেক্টোরাল ভোটে ট্রাম্প ২৪৬টি ভোট নিয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। দোদুল্যমান রাজ্যগুলোতে ভোট গণনা অব্যাহত থাকলেও ট্রাম্পের শক্তিশালী অবস্থান স্পষ্ট। এর পাশাপাশি যেসব রাজ্যে এখনো ফল ঘোষণা হয়নি, সেগুলোর বেশিরভাগেই ট্রাম্প এগিয়ে আছেন। রিপাবলিকান পার্টিও সিনেট এবং প্রতিনিধি পরিষদে শক্ত অবস্থান ধরে রেখেছে।
নিউইয়র্ক টাইমসের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে তার জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ। অপরদিকে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সম্ভাবনা ক্রমশ কমে আসছে। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুসারে, ট্রাম্প ৩০১টি ইলেকটোরাল কলেজ ভোট এবং কমলা হ্যারিস ২৩৭টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে পারেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের অধিকাংশই ডেমোক্র্যাটিক বা রিপাবলিকান পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে সাতটি অঙ্গরাজ্য—পেনসিলভানিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন এবং নেভাডা—এর ফলাফলই নির্ধারণ করে দেয় কে হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন