কনওয়ে না মুস্তাফিজ আরটিএম কার্ড ব্যবহার করে যাকে দলে নেবে চেন্নাই জানিয়ে দিল চূড়ান্ত সিদ্ধান্ত
চলতি মাসে আসন্ন আইপিএলের মেগা নিলামে চেন্নাই সুপার কিংস (সিএসকে) তাদের দলে একটি গুরুত্বপূর্ণ সংযোজন করতে যাচ্ছে। পাঁচবারের চ্যাম্পিয়ন এই দলটি রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ড ব্যবহারের মাধ্যমে একটি বিদেশি খেলোয়াড় ফেরানোর পরিকল্পনা করেছে। ইতিমধ্যে পাঁচজন খেলোয়াড় রিটেইন করলেও, একজন গুরুত্বপূর্ণ বিদেশি খেলোয়াড় দলে আনার দিকে মনোযোগ দিচ্ছে তারা।
চেন্নাইয়ের আরটিএম প্রার্থীদের তালিকায় রয়েছেন মুস্তাফিজুর রহমান, ডেভন কনওয়ে, মাহিশ থিকশানা, এবং রাচিন রবীন্দ্র। তবে নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়ের দিকেই বেশি আগ্রহী চেন্নাই। ২০২২ সালে দলে যোগ দেওয়া কনওয়ে ২০২৩ মৌসুমে চেন্নাইয়ের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে চোটের কারণে ২০২৪ সালে তিনি মাঠের বাইরে থাকেন, যার অভাব প্লে-অফে চেন্নাইকে ভুগিয়েছে।
অন্যদিকে, বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানও সিএসকের জন্য সম্ভাব্য প্রার্থী। ভারতের স্পিনবান্ধব পিচে মুস্তাফিজের কাটার ও স্লোয়ার ডেলিভারি কার্যকরী প্রমাণিত হয়, যা গত আসরেও দেখা গেছে। প্রথম ম্যাচে তার পারফর্মেন্সের কারণে পার্পল ক্যাপ অর্জন করেন তিনি, যদিও জাতীয় দলের ব্যস্ততার কারণে পুরো আসরে অংশ নিতে পারেননি।
অন্য প্রার্থীদের মধ্যে থিকশানা কার্যকরী হলেও, তাকে রিটেন করেনি সিএসকে। ভবিষ্যতের জন্য ভাবা হলেও রাচিন রবীন্দ্রকে আরটিএম কার্ডে ফেরানোর সম্ভাবনা কম। তবে চেন্নাই যদি পেসারের দিকে ঝুঁকে, মুস্তাফিজকে ফেরানোর সম্ভাবনাও রয়েছে। চেন্নাই যদি তাকে না নেয়, তাহলে নিলামে অন্য দলগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন মুস্তাফিজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল