আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের সেরা একাদশ ঘোষণা
চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইতিমধ্যে শেষ হয়েছে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। সহজ ম্যাচে জয়ের ভীত তৈরি করে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০তে এগিয়ে আছে স্বাগতিক আফগানিস্তান। সিরিজে সমতা ফেরাতে হলে আগামীকাল দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয়ের বিকল্প নাই বাংলাদেশের কাছে।
প্রথম ওয়ানডে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। তবে বাংলাদেশের কাছে বড় ধাক্কা হয়ে এসেছে দলের উকেটরক্ষক ব্যাটার মুশফিকের ইনজুরি। হাতে চোট পাওয়ার কারণে শেষ দুইটি ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন।
ওপেনিংয়ে দেখা যাবে তানজিদ হাসান তামিম ও আগের ম্যাচে দারুন শুরু পাওয়া সৌম্য সরকার। প্রথম ওয়ানডে ম্যাচে তার ব্যাট থেকে আসে ৬টি চারের মার। যদিও বরাবরের মত সেট হয়ে বাজে শট খেলে আউট হন তিনি। তিন নম্বরে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ওয়ানডে ম্যাচে তিন রানের জন্য ফিফটির দেখা পাননি এই ব্যাটার। ৪৭ রানে আউট হন। মুলত এর পরেই বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় ঘটে।
চার নম্বরে ব্যাটিংয়ে আসবেন তাওহীদ হৃদয়। মুশফিক না থাকায় ৫ নম্বরে ব্যাটিংয়ে আসবেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। ৬ নম্বরে মুশফিকের পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন জাকের আলি অনিক। ৭ নম্বরে মেহেদী হাসান মিরাজ।
বোলিং বিভাগে আসতে পারে একটি পরিবর্তন। লেগ স্পিনার রিশাদের জায়গাতে দেখা যেতে পারে নাসুম আহমেদকে। পেস বিভাগে শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান আটো চয়েস।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ:
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ/রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই