ফিরছে জাকের অনিক দ্বিতীয় ম্যাচের একাদশে কপাল পুড়ছে যার
চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইতিমধ্যে শেষ হয়েছে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। সহজ ম্যাচে জয়ের ভীত তৈরি করে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০তে এগিয়ে আছে স্বাগতিক আফগানিস্তান। সিরিজে সমতা ফেরাতে হলে আগামীকাল দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয়ের বিকল্প নাই বাংলাদেশের কাছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
প্রথম ওয়ানডে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। তবে বাংলাদেশের কাছে বড় ধাক্কা হয়ে এসেছে দলের উকেটরক্ষক ব্যাটার মুশফিকের ইনজুরি। হাতে চোট পাওয়ার কারণে শেষ দুইটি ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন।
ওপেনিংয়ে দেখা যাবে তানজিদ হাসান তামিম ও আগের ম্যাচে দারুন শুরু পাওয়া সৌম্য সরকার। প্রথম ওয়ানডে ম্যাচে তার ব্যাট থেকে আসে ৬টি চারের মার। যদিও বরাবরের মত সেট হয়ে বাজে শট খেলে আউট হন তিনি। তিন নম্বরে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ওয়ানডে ম্যাচে তিন রানের জন্য ফিফটির দেখা পাননি এই ব্যাটার। ৪৭ রানে আউট হন। মুলত এর পরেই বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় ঘটে।
চার নম্বরে ব্যাটিংয়ে আসবেন তাওহীদ হৃদয়। মুশফিক না থাকায় ৫ নম্বরে ব্যাটিংয়ে আসবেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। ৬ নম্বরে মুশফিকের পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন জাকের আলি অনিক। ৭ নম্বরে মেহেদী হাসান মিরাজ।
বোলিং বিভাগে আসতে পারে একটি পরিবর্তন। লেগ স্পিনার রিশাদের জায়গাতে দেখা যেতে পারে নাসুম আহমেদকে। পেস বিভাগে শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান আটো চয়েস।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ:
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ/রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল