ব্রেকিং নিউজ: নাজমুল হোসেন শান্তকে হারালো বাংলাদেশ, নতুন অধিনায়ক হলেন যিনি
সিরিজ জয় থেকে মাত্র এক ম্যাচ দূরে দাঁড়িয়ে বাংলাদেশে এল দুঃসংবাদ। দুর্দান্তভাবে সিরিজে ফেরার পর, দলের অন্যতম বড় তারকা ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সিরিজের শেষ ম্যাচে খেলার জন্য প্রস্তুত নন। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না শান্ত। এর ফলে, বাংলাদেশের জন্য সিরিজ নির্ধারণী ম্যাচটি হবে অধিনায়ক ছাড়াই, তবে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
শান্ত, যিনি গত ম্যাচে ৭৬ রানের দারুণ ইনিংস খেলেছিলেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, চোটের কারণে খেলতে পারছেন না। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট করার সময় কুঁচকির চোট পান শান্ত। এরপর ফিল্ডিংয়ের সময়ও চোট বাড়তে থাকে, যার ফলে তাকে মাঠ ছাড়তে হয়। পরবর্তীতে তার এমআরআই পরীক্ষায় জানা যায়, কুঁচকির চোট গুরুতর হওয়ায় তাকে এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।
এটি বাংলাদেশের জন্য একটি বড় দুঃসংবাদ, কারণ শান্ত ওয়ানডে ফরম্যাটে দারুণ ছন্দে ছিলেন। প্রথম ম্যাচে অল্পের জন্য অর্ধশতক হাতছাড়া হলেও, পরের ম্যাচে তার ৭৬ রানের ইনিংস দলকে জয়ে সাহায্য করে। তবে শান্তর অনুপস্থিতি মেহেদী হাসান মিরাজের জন্য একটি সুযোগ, যেহেতু তিনি এবার অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন।
গেলো ম্যাচে শান্তর চোট পাওয়ার পর মিরাজই মাঠে অধিনায়কের দায়িত্ব পালন করেন এবং তার নেতৃত্বে দলটি বেশ বিচক্ষণতা দেখায়। এই সিরিজের শেষ ম্যাচে তার নেতৃত্বে দলটি মাঠে নামবে। মিরাজের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে, কারণ সিরিজ নির্ধারণী ম্যাচে তার নেতৃত্বে বাংলাদেশকে আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিতে হবে।
যদি শান্ত এক সপ্তাহের বেশি সময় নেন সুস্থ হতে, তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। সে ক্ষেত্রে, মিরাজকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে হতে পারে। তবে এর আগে, সিরিজ জয় নিশ্চিত করার জন্য মিরাজকে আফগানিস্তানের বিপক্ষে কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হবে। শারজাহতে আজকের ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিননিশ্চায়নের জন্য কত টাকা ফি লাগবে
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ৩৪ বলে ১০৮! অভিষেকের তাণ্ডবে ভারতের ২২১ রান
- ২০২৬ সালে ২৫ হাজার টাকায় সেরা ৫ স্মার্টফোন, কোনটি নেবেন?
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর
- শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, তবু সতর্কতায় বিনিয়োগকারীরা
- আজ বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ
- আইপিওর অর্থে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৭ জনকে জরিমানা বিএসইসির