পুরো ক্রিকেট বিশ্বকে কাঁদিয়ে হঠাৎ করে বিদায় নিলেন জনপ্রিয় তারকা পেসার টিম সাউদি
নিউজিল্যান্ডের অন্যতম সেরা পেসার টিম সাউদি টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ সিরিজ। এ সিরিজের শেষ ম্যাচটি ঘরের মাঠ সেডন পার্কে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে, যেটি হবে সাউদির টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ। এর আগে হ্যাগলি ওভাল এবং বেসিন রিজার্ভে আরও দুটি টেস্টে অংশ নেবেন তিনি। তবে, যদি নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে, তাহলে সেই ফাইনাল ম্যাচেও কিউইদের হয়ে মাঠে নামবেন এই অভিজ্ঞ পেসার।
সম্প্রতি ভারতের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিউজিল্যান্ড বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে জয়ী হতে পারলে কিউইদের সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ তৈরি হবে। সাউদির বিদায়ী সিরিজে তার সেরা পারফরম্যান্স আশা করছেন নিউজিল্যান্ডের ভক্তরা।
টিম সাউদি তার ক্যারিয়ারে নিউজিল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে রয়েছেন। সব ফরম্যাট মিলিয়ে তিনি ৭৭০টি উইকেট নিয়েছেন। তাছাড়া, তিনি তিন ফরম্যাটেই ১০০টির বেশি ম্যাচ খেলেছেন। সাদা বলে উইকেট নেওয়ার ক্ষেত্রে তৃতীয় স্থানে আছেন তিনি এবং টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৬৪ উইকেট নিয়ে শীর্ষ স্থানে রয়েছেন।
টিম সাউদি বিশ্বের একমাত্র বোলার যিনি ৩০০টির বেশি টেস্ট উইকেট, ২০০টি ওডিআই উইকেট এবং ১০০টি টি-টোয়েন্টি উইকেট শিকার করেছেন। ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন সাউদি। একই বছরে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও অভিষেক হয় তার।
নিজের অবসরের ঘোষণা দিয়ে সাউদি বলেছেন, "নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করাই আমার স্বপ্ন ছিল। ১৮ বছর ধরে ব্ল্যাকক্যাপসের হয়ে খেলা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে এখনই খেলাটি থেকে সরে যাওয়ার উপযুক্ত সময় মনে করছি। টেস্ট ক্রিকেট সবসময় আমার হৃদয়ের বিশেষ স্থান জুড়ে থাকবে।"
সাউদির বিদায়ী সিরিজকে ঘিরে নিউজিল্যান্ডের ক্রিকেটপ্রেমীরা ভীষণ আবেগপ্রবণ হয়ে উঠেছেন। সাদা বলে ক্যারিয়ার নিয়ে তার পরবর্তী পরিকল্পনা এখনো নিশ্চিত না হলেও ডিসেম্বরের শ্রীলঙ্কা সিরিজে তাকে দেখা যাবে কিনা, সেটি সময়ই বলে দেবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল