হাসান মুরাদের হ্যাটট্রিকে ওয়েস্ট বিপক্ষে জয়ের পথে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচে বৃষ্টি পুরোপুরি বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কুলিজে অনুষ্ঠিত ম্যাচটি ড্র হলেও বাংলাদেশ দলের জন্য দিনটি বেশ ইতিবাচক ছিল।
দ্বিতীয় দিনের চার ঘণ্টারও বেশি সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকলেও মাঠে নেমে দারুণ পারফর্ম করে বাংলাদেশের বোলাররা। ৮৭ রানে ৯ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট একাদশ। এর মধ্যে তরুণ বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ২৮তম ওভারে টানা তিন বলে তিন ব্যাটারকে আউট করে হ্যাটট্রিক করেন। মুরাদ ড্যানিয়েল বেকফোর্ড, নাভিন বিদাইসি এবং চেইম হোল্ডারকে আউট করেন। এরপরই বাংলাদেশের কোচ ফিল সিমন্স ম্যাচ শেষের সংকেত দেন।
বাংলাদেশি বোলাররা ম্যাচের দ্বিতীয় দিনে বেশ ভালো অনুশীলনের সুযোগ পেয়েছেন। তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ দুইটি করে উইকেট নেন। শরিফুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ পান একটি করে উইকেট।
ম্যাচের প্রথম দিন সন্ধ্যায় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে আউট করে বড় সাফল্য পান হাসান মাহমুদ। এই উইকেট তার আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করা হচ্ছে, কারণ আগামী শুক্রবার অ্যান্টিগায় শুরু হতে যাওয়া প্রথম টেস্টে ব্র্যাথওয়েট ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব দেবেন।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ৭৩.২ ওভার ব্যাট করে ২৫৩ রানে ইনিংস ঘোষণা করে। জাকার আলি ও মাহিদুল ইসলাম অবসর নেন যথাক্রমে ৪৮ ও ৪১ রানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের দ্বিতীয় টেস্টে জ্বরে ভুগে না খেলা লিটন দাস এ ম্যাচে ৩১ রান করে মাঠ ছাড়েন।
দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হকও করেন ৩১ রান। তবে উদ্বোধনী জুটির ব্যাটিং নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা রয়েই গেছে। মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান দুজনই কম রানে আউট হন।
ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট একাদশের হয়ে জাইর ম্যাকঅ্যালিস্টার এবং চেইম হোল্ডার দুইটি করে উইকেট নেন। ব্যাটিংয়ে কিমানি মেলিয়াস সর্বোচ্চ ২৩ রান করেন।
আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগে এই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স দলকে বাড়তি অনুপ্রেরণা জোগাবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশের স্কোর: ২৫৩/৭ ডিক্লেয়ার (জাকার ৪৮, মাহিদুল ৪১, লিটন ৩১, হোল্ডার ২-৪৮)
ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট একাদশের স্কোর: ৮৭/৯ (মেলিয়াস ২৩, মুরাদ ৩-১, মাহমুদ ২-১৫)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল