ব্রাজিল বনাম উরুগুয়ের ম্যাচে পর পর দুই গোল, ৬৫ মিনিটের খেলা শেষ, দেখেনিন সর্বশেষ ফলাফল
সাও পাওলো: লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল এবং উরুগুয়ের মধ্যকার ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যভাবে। প্রথমার্ধে দারুণ সব সুযোগ তৈরি করলেও গোলমুখে ব্রাজিলের ব্যর্থতা দারুণভাবে চোখে পড়েছে।
পুরো ৪৫ মিনিটে ব্রাজিল নিয়েছে সাতটি শট। কিন্তু গোলমুখে ছিল মাত্র একটি। মিডফিল্ড থেকে দারুণ সব বল তৈরি করেছিলেন ব্রুনো গুইমারায়েস, রদ্রিগো এবং কাসেমিরোরা। প্রতিপক্ষের ডি-বক্সে বারবার পৌঁছেছে বল, কিন্তু ব্রাজিলের ফরোয়ার্ডরা একের পর এক সুযোগ নষ্ট করেছেন।
রাফিনিয়া, ইগর হেসুস এবং ভিনিসিয়ুস জুনিয়র—সবারই ফিনিশিং ছিল হতাশাজনক। বিশেষ করে ভিনিসিয়ুসের একটি দারুণ ক্রস উরুগুয়ের গোলকিপারকে পরাস্ত করতে পারলেও সঠিক সংযোগ দিতে ব্যর্থ হন ইগর হেসুস।
উরুগুয়ে পুরো প্রথমার্ধে রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল। ফেদে ভালভার্দের নেওয়া একমাত্র ফ্রি-কিক ছাড়া উল্লেখ করার মতো কোনো আক্রমণই করতে পারেনি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের রক্ষণভাগ দারুণভাবে একত্রিত থেকে ব্রাজিলের ফরোয়ার্ডদের আটকে রাখতে পেরেছে।
প্রথমার্ধের শেষে ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবল এবং উরুগুয়ের দৃঢ় রক্ষণাত্মক কৌশল ম্যাচটিকে একটি ভারসাম্যমূলক লড়াইয়ে পরিণত করেছে। যদিও দু'দলের খেলায় দারুণ উত্তেজনা ছিল, স্কোরলাইন ০-০ থাকায় দ্বিতীয়ার্ধের প্রতীক্ষা আরও বাড়িয়ে দিয়েছে।
তবে দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে দারুন গোল করে দলকে এগিয়ে নেন উরুগুয়ের ফুটবলার ফেদরিক ভালভার্দে। ফলে ১-০তে এগিয়ে যায় উরুগুয়ে। তবে ম্যাচের ৬২ মিনিটে গোল শোধ করে দেয় ব্রাজিল। আর এতে ম্যাচে ১-১ সমতা বিরাজ করছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন