ব্রাজিল বনাম উরুগুয়ে: গোল, গোল, গোল, ৯০ মিনিটের খেলা শেষ, দেখেনিন ফলাফল
লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল এবং উরুগুয়ের মধ্যকার ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যভাবে। প্রথমার্ধে দারুণ সব সুযোগ তৈরি করলেও গোলমুখে ব্রাজিলের ব্যর্থতা দারুণভাবে চোখে পড়েছে।অনলাইনে লাইভ খেলা দেখুন
পুরো ৪৫ মিনিটে ব্রাজিল নিয়েছে সাতটি শট। কিন্তু গোলমুখে ছিল মাত্র একটি। মিডফিল্ড থেকে দারুণ সব বল তৈরি করেছিলেন ব্রুনো গুইমারায়েস, রদ্রিগো এবং কাসেমিরোরা। প্রতিপক্ষের ডি-বক্সে বারবার পৌঁছেছে বল, কিন্তু ব্রাজিলের ফরোয়ার্ডরা একের পর এক সুযোগ নষ্ট করেছেন।
রাফিনিয়া, ইগর হেসুস এবং ভিনিসিয়ুস জুনিয়র—সবারই ফিনিশিং ছিল হতাশাজনক। বিশেষ করে ভিনিসিয়ুসের একটি দারুণ ক্রস উরুগুয়ের গোলকিপারকে পরাস্ত করতে পারলেও সঠিক সংযোগ দিতে ব্যর্থ হন ইগর হেসুস।
উরুগুয়ে পুরো প্রথমার্ধে রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল। ফেদে ভালভার্দের নেওয়া একমাত্র ফ্রি-কিক ছাড়া উল্লেখ করার মতো কোনো আক্রমণই করতে পারেনি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের রক্ষণভাগ দারুণভাবে একত্রিত থেকে ব্রাজিলের ফরোয়ার্ডদের আটকে রাখতে পেরেছে।
প্রথমার্ধের শেষে ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবল এবং উরুগুয়ের দৃঢ় রক্ষণাত্মক কৌশল ম্যাচটিকে একটি ভারসাম্যমূলক লড়াইয়ে পরিণত করেছে। যদিও দু'দলের খেলায় দারুণ উত্তেজনা ছিল, স্কোরলাইন ০-০ থাকায় দ্বিতীয়ার্ধের প্রতীক্ষা আরও বাড়িয়ে দিয়েছে।
তবে দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে দারুন গোল করে দলকে এগিয়ে নেন উরুগুয়ের ফুটবলার ফেদরিক ভালভার্দে। ফলে ১-০তে এগিয়ে যায় উরুগুয়ে। তবে ম্যাচের ৬২ মিনিটে গোল শোধ করে দেয় ব্রাজিল। আর এতে ম্যাচে ১-১ সমতা বিরাজ করছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা