ব্রেকিং নিউজ: যে কারণে নিষিদ্ধ হলো বাংলাদেশ অধিনায়ক
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) শৃঙ্খলাভঙ্গের কারণে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রংপুর বিভাগের অধিনায়ক আকবর আলি। লেভেল-২ শৃঙ্খলাবিধি লঙ্ঘন করায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। ফলে চলমান এনসিএলের ষষ্ঠ এবং সপ্তম রাউন্ডে আর মাঠে দেখা যাবে না এই উইকেটকিপার-ব্যাটারকে।
এ বিষয়ে এনসিএল টেকনিক্যাল কমিটির আহ্বায়ক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, "ম্যাচ রেফারি তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছেন। এতে এবারের লিগে তার খেলা শেষ।"
পঞ্চম রাউন্ডে বরিশাল বিভাগের বিপক্ষে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুবার আচরণবিধি ভঙ্গ করেন আকবর।
প্রথমত, ফিল্ডিংয়ের সময় আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এরপর ব্যাটিংয়ের সময় আউটের সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে মাঠেই ব্যাট ছুঁড়ে মারেন। তার এই আচরণ ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী হওয়ায় রিপোর্ট করেন ম্যাচের অফিসিয়ালরা।
ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন মাহফুজুর রহমান এবং সোহরাব হোসেন। ম্যাচ রেফারি আখতার আহমেদ ম্যাচ রিপোর্টে আকবরের শৃঙ্খলাভঙ্গের বিষয়টি উল্লেখ করেন, যা টেকনিক্যাল কমিটি তদন্ত শেষে শাস্তি হিসেবে দুই ম্যাচ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।
আকবর আলির নিষেধাজ্ঞা রংপুর বিভাগের জন্য বড় ধাক্কা। গুরুত্বপূর্ণ ষষ্ঠ ও সপ্তম রাউন্ডে দলের নিয়মিত অধিনায়ক ও অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটারকে ছাড়াই মাঠে নামতে হবে তাদের।
এনসিএলে আকবর আলির এমন আচরণ নিয়ে সমালোচনা শুরু হলেও, এর মাধ্যমে শৃঙ্খলার বিষয়ে ক্রিকেট বোর্ডের কঠোর অবস্থান আবারও স্পষ্ট হলো। এখন আকবরের জন্য এটি বড় শিক্ষা হয়ে থাকবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
রংপুর বিভাগের অধিনায়ক হিসেবে এবার আর মাঠে দেখা যাবে না আকবর আলিকে। তার অনুপস্থিতিতে রংপুরের কৌশল এবং পারফরম্যান্স কেমন হয়, সেটাই এখন দেখার বিষয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল