শেষ হলো ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচের টস, দেখে নিন ফলাফল
পাকিস্তানে দুই টেস্টের সিরিজ জিতলেও ভারত সফরে বাংলাদেশের সময়টা একেবারেই ভালো কাটেনি। এমনকি ঘরের মাঠেও সাদা পোশাকের ক্রিকেট ভালো খেলতে পারেননি মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হকরা। কাগিসো রাবাদা, কেশভ মহারাজদের বোলিং তোপে লড়াই ছাড়াই সিরিজ হারতে হয়েছে বাংলাদেশকে। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রের এটিই বাংলাদেশের শেষ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতে শেষটা নিশ্চিতভাবেই রাঙিয়ে রাখতে চাইবেন বাংলাদেশের ক্রিকেটাররা।
যদিও কাজটা একেবারেই সহজ হবে না বাংলাদেশের জন্য। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এমন অবস্থায় জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কনদের মতো তরুণদের উপর ভরসা রাখতে হচ্ছে সফরকারীদের। শান্ত না থাকায় অ্যান্টিগা টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। নিজের ৫০তম টেস্টে অধিনায়ক হিসেবে জয় জিতেছেন তিনি।
সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের চার পেসারের বিপক্ষে দুজন স্পিনার ও তিনজন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। স্পিনার হিসেবে অধিনায়ক মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলাম। পেসার হিসেবে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ