IPL নিলাম: মিচেল স্টার্ককে পেছনে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে দল পেলেন শ্রেয়স আয়ার
ক্রিকেটপ্রেমীদের বহুল প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলাম শুরু। এবারের নিলাম হবে সৌদি আরবের জেড্ডায়, যেখানে রবিবার ও সোমবার দুই দিন ধরে দলগুলো তাদের স্কোয়াড সাজাতে ব্যস্ত থাকবে। কোন দল কাকে কিনবে, সেই কৌতূহল এখন তুঙ্গে।
এবারের নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে অংশ নিচ্ছে পাঞ্জাব কিংস। তাদের বাজেট ১১০ কোটি ৫০ লক্ষ টাকা। এই মোটা অঙ্কের অর্থ দিয়ে তারা দলকে শক্তিশালী করার সুযোগ খুঁজবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি): বিরাট কোহলির নেতৃত্বাধীন এই দলের বাজেট ৮৩ কোটি টাকা।
দিল্লি ক্যাপিটালস: তাদের পকেটে রয়েছে ৭৩ কোটি টাকা।
লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স: দুটি দলই সমান বাজেট, ৬৯ কোটি টাকা নিয়ে নিলামে অংশ নিচ্ছে।
চেন্নাই সুপার কিংস (সিএসকে): মহেন্দ্র সিং ধোনির দল নিলামে যাবে ৫৫ কোটি টাকা নিয়ে।
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): তাদের হাতে রয়েছে ৫১ কোটি টাকা।
মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ: দুই দলের পকেটে রয়েছে ৪৫ কোটি টাকা।
রাজস্থান রয়্যালস: সবচেয়ে কম বাজেট, ৪১ কোটি টাকা নিয়ে নিলামে নামছে এই দল।
আরশদীপকে ধরে রাখেনি পঞ্জাব। নিলামে চেন্নাই, দিল্লি, রাজস্থান, বেঙ্গালুরু, গুজরাত ও হায়দরাবাদের মধ্যে লড়াই হয়। শেষ পর্যন্ত তাঁর দাম ওঠে ১৮ কোটি টাকা। রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে গত বারের ক্রিকেটারকে ধরে রাখে পঞ্জাব।
দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার দাম উঠল ১০ কোটি ৭৫ লক্ষ টাকা। তাঁকে কিনল গুজরাত। শ্রেয়সের ক্ষেত্রে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করল না পঞ্জাব।
মিচেল স্টার্ককে ছাপিয়ে গেলেন শ্রেয়স আয়ার। গত বার কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়সকে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনল পঞ্জাব কিংস।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে উপরে আছেন মুস্তাফিজুর রহমান। তিনি ১৮১ নম্বর ক্রমে এবং ২৬ নম্বর সেটে নিলামে তোলা হবেন। তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি রুপি।
এছাড়া, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ রয়েছেন ৬১ নম্বর সেটে। তাদের ভিত্তিমূল্য ১ কোটি রুপি। শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, এবং নাহিদুল ইসলাম ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে ৬৭ নম্বর সেটে স্থান পেয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল