ব্রেকিং নিউজ: আইপিএল নিলাম শেষ কেন উইলিয়ামসনের দলে মুস্তাফিজ
২০২৫ আইপিএল নিলামে দুই দিনব্যাপী উত্তেজনার পরও দল পাননি বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন। অভিজ্ঞ পেসার মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি, আর প্রথমবার নাম দেওয়া রিশাদের মূল্য ছিল ৭৫ লাখ রুপি। নিলামের শেষ পর্যায়ে এসে তাদের দল না পাওয়ায় হতাশা দেখা দিয়েছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে।
শুধু মুস্তাফিজ আর রিশাদ নয়, এবারের নিলামে দল পাননি আরও অনেক বিশ্বখ্যাত ক্রিকেটার। ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, পৃথ্বী শো, দেবদূত পাড়িকাল, আদিল রশিদ, ডিওয়াল্ড ব্রেভিস, বেন ডাকেট, শাই হোপ, কেন উইলিয়ামসন, নাভিন উল হক, জশ ফিলিপ, ফিন অ্যালেন, কেশব মহারাজ, সিকান্দার রাজা, ড্যারিল মিচেল—এই তারকারাও দলহীন থেকে গেছেন। তাদের দল না পাওয়ার কারণ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।
বিশেষ করে ডেভিড ওয়ার্নারের মতো অভিজ্ঞ এবং টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সফল ব্যাটারের দল না পাওয়াটা অনেকের কাছেই অবাক করার মতো।
এবারের নিলামে দলগুলোর মূল নজর ছিল ভারতীয় ক্রিকেটারদের দিকে। ভারতীয় খেলোয়াড়দের ভালো দাম হাঁকানোর প্রবণতা দেখা গেছে প্রতিটি দলে। অখ্যাত অনেক ভারতীয় ক্রিকেটারকে মোটা অঙ্কের টাকায় দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এ বিষয়টি হয়তো অভিজ্ঞ বিদেশি ক্রিকেটারদের দল না পাওয়ার অন্যতম কারণ হতে পারে।
প্রতি আইপিএল নিলামেই চমক দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ক্রিকেটের দুনিয়ায় অখ্যাত কিংবা নবীন অনেক ক্রিকেটার বনে গেছেন কোটিপতি, যেখানে অভিজ্ঞ ও বিশ্বমানের তারকারা থেকেছেন দলহীন।
বিশ্লেষকরা মনে করছেন, ফ্র্যাঞ্চাইজিগুলো তরুণ এবং ভারতীয় ক্রিকেটারদের দিকে ঝোঁক দিয়েছে, কারণ তারা দলে দীর্ঘমেয়াদে মূল্য দিতে পারে। এছাড়া ব্যাটিং-বোলিংয়ে ভারসাম্যপূর্ণ অলরাউন্ডারদের দিকে বাড়তি নজর ছিল দলগুলোর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন