ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের এক মাত্র ওয়ানডে সিরিজ এইটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিবে দল। টেস্ট সিরিজ শেষে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৮ ডিসেম্বর মুখোমুখি হবে দুই দল। এর পর ১০ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ অনুষ্টিত হবে। আর সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর।
তবে এই সিরিজের আগে বিপদে আছে বিসিবি নির্বাচকরা। ইনজুরিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাকে ওয়ানডে সিরিজে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। তাছাড়া অভিজ্ঞ ক্রিকেটার মুশফিককে এই সিরিজে পাবে না বাংলাদেশ। আফগানিস্তান সিরিজে ইনজুরি পড়েন তিনি। তার সেরে উঠতে আরও সময় লাগবে।
আবার গর্ভবতী স্ত্রীর পাশে থাকার জন্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছুটি নিয়েছেন মুস্তাফিজ। তাই তার সাভির্সও পাবে না বাংলাদেশ। এমতাবস্থায় স্কোয়াড সাজানো নিয়ে বিশাল ঝামেলাতে পড়েছে বিসিবি নির্বাচকরা।
মুস্তাফিজের পরিবর্তে ওয়ানডে স্কোয়াডে আসতে পারেন হাসান মাহমুদ। শান্ত না থাকায় অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেন মিরাজ। মুশফিকের জায়গাতে আসতে পারেন জাকের আলী অনিক। যদিও বেশ কয়েকটি সিরিজ থেকে ওয়ানডে দলে আছেন তিনি। দলে অভিজ্ঞ ক্রিকেটাররা ইনজুরিতে থাকা কপাল খুলে যেতে এনসিএলে দারুন ব্যাটিং এনামুল হক বিজয়ের।
বাংলাদেশ দল: সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক) জাকির হাসান, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ