চরম নাটকীয়তায় শেষ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
অবিস্মরণীয় এক জয়ের মাধ্যমে ইতিহাস গড়ল বাংলাদেশের দৃষ্টিহীন ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়ে প্রথমবারের মতো অন্ধদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। রোমাঞ্চকর এই ম্যাচটি অনুষ্ঠিত হয় মুলতানে।
মুলতানে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ তুলে ফেলে ২৪৪ রানের বিশাল স্কোর। দলের পক্ষে ঝোড়ো ইনিংস খেলেন দুই ওপেনার মোহাম্মদ সালমান ও আরিফ। ৪৯ বলে ৯৭ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন সালমান। তবে আরিফ ক্রিজে থেকে চালিয়ে যান আক্রমণ। ৫৬ বলে ৮১ রানের কার্যকর ইনিংস উপহার দেন তিনি।
বাংলাদেশের বোলাররাও শুরুতে দুর্দান্ত পারফর্ম করে। ৫ ওভারের মধ্যেই শ্রীলঙ্কার ৩ উইকেট তুলে নেয় তারা। তবে চন্দনা দেশপ্রিয়র ৫৪ বলে ৮৬ রানের ইনিংস শ্রীলঙ্কাকে লড়াইয়ে রাখে। শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ২৫ রান। স্নায়ুচাপের মধ্যে শেষ বল পর্যন্ত লড়াই করেও ৬ রানে থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস।
এই জয়ে বাংলাদেশের দৃষ্টিহীন ক্রিকেটাররা জায়গা করে নিলেন ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী স্বাগতিক পাকিস্তান। দিনের প্রথম সেমিফাইনালে নেপালকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান।
এবারের বিশ্বকাপের পথচলায় বাংলাদেশ দেখিয়েছে ধারাবাহিক পারফরম্যান্স। লিগ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নেওয়ার আত্মবিশ্বাস সেমিফাইনালেও কাজে এসেছে। এই জয় বাংলাদেশের অন্ধ ক্রিকেটের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর। প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান, যারা টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছে। তবে বাংলাদেশের এই লড়াকু দল তাদের সেরাটা দিয়ে শিরোপার জন্য লড়বে, এমনটাই আশা করছে পুরো দেশ।
এবারের অন্ধ বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য নতুন উদ্যম ও আত্মবিশ্বাস যোগাবে দলকে। এখন দেশের চোখ ৩ ডিসেম্বরের শিরোপা নির্ধারণী ম্যাচে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল