ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি
আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই সিরিজে দলের গুরুত্বপূর্ণ চার ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ। কুঁচকির চোট, ব্যক্তিগত কারণ এবং মানসিক প্রস্তুতির অভাবে দল থেকে ছিটকে গেছেন এই তারকারা।
টেস্ট সিরিজে কুঁচকির চোটে ভুগছেন নাজমুল হোসেন শান্ত। ধারণা করা হয়েছিল ওয়ানডে দিয়ে তিনি ফিরবেন, তবে এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে স্কোয়াডে রাখা হয়নি। অন্যদিকে মানসিক প্রস্তুতির অভাবে এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকায় রাখা হয়নি সাকিব আল হাসানকে।
চোটের কারণে দলে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। তিনি আঙুলের চোটে ভুগছেন। এ ছাড়া অনুশীলনের সময় চোট পাওয়ায় তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়ও ছিটকে গেছেন ওয়ানডে দল থেকে।
এক বছরের বিরতি শেষে দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। সর্বশেষ তিনি খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে। আর দীর্ঘ অপেক্ষার পর পারভেজ হোসেন ইমন পেলেন ওয়ানডে দলে চূড়ান্ত সুযোগ। যদিও বাংলাদেশ দলের হয়ে ইতোমধ্যে ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন, তবে ওয়ানডে ক্রিকেটে এটি তার প্রথম সুযোগ হতে পারে।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ছুটিতে রয়েছেন মুস্তাফিজুর রহমান। তার অনুপস্থিতিতে দলে ফিরেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। এ ছাড়া লিটন দাস এবং হাসান মাহমুদও দলে জায়গা করে নিয়েছেন।
সেন্ট কিটসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর। এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ১০ এবং ১২ ডিসেম্বর।
বাংলাদেশ স্কোয়াডমেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট