দুর্দান্ত টেস্ট জয়, দেখেনিন ম্যাচসেরা ও সিরিজ সেরা নির্বাচিত হলেন যারা
কিংস্টনের স্যাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশকে টেস্ট জয়ের পথে এগিয়ে দিলেন তাইজুল ইসলাম। চতুর্থ ইনিংসে দলের প্রয়োজনের সময় অসাধারণ এক স্পেল উপহার দিয়ে তুলে নিলেন ক্যারিয়ারের ১৫তম ফাইফার। ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে ম্যাচ জয়ের নায়ক হিসেবে নিজের নাম তুলে নিলেন তিনি।
দলের জয় নিশ্চিত করতে বল হাতে যে দায়িত্বটা নিয়েছিলেন, সেটা সফলভাবেই পালন করেছেন তাইজুল। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে আত্মতৃপ্ত তাইজুল বলেন,
“আমার বোলিং নিয়ে আমি খুবই খুশি। আলহামদুলিল্লাহ, দলের যা প্রয়োজন ছিল, তা পূরণ করতে পেরেছি। চতুর্থ ইনিংসে আমার ওপর দলের অনেক বড় প্রত্যাশা ছিল, আর সেটা পূরণ করতে পেরে ভালো লাগছে।”
এই জয় শুধু তাইজুলের একার নয়। ম্যাচ শেষে তিনি প্রশংসায় ভাসিয়েছেন পুরো বোলিং ইউনিটকে। তার ভাষায়,“এই জয়টা এসেছে একেবারেই অপরিচিত কন্ডিশনে। দলের সবাই নিজেদের সেরাটা দিয়েছে। আমাদের পেস ও স্পিন আক্রমণ বর্তমানে খুব ভালো অবস্থায় আছে। আমরা যেকোনো শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে লড়াই করতে পারি।”
প্রথম ইনিংসে নাহিদ রানা, তাসকিন আহমেদ, আর হাসান মাহমুদ নিজেদের দারুণ বোলিং দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে তাইজুল নিজের অভিজ্ঞতা আর স্কিল দিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন।
শুধু বোলিং নয়, ব্যাট হাতেও দুর্দান্ত অবদান রাখেন তাইজুল। জাকের আলীর সঙ্গে গুরুত্বপূর্ণ এক জুটি গড়ে দলের স্কোর বড় করতে সাহায্য করেন। ৯১ রান করা জাকেরকে দারুণ সঙ্গ দেন তিনি, যা ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখে। ভাগাভাগি করে সিরিজ সেরার নির্বাচিত হন ১১ উইকেট নেওয়া তাসকিন আহমেদ এবং ১০ উইকেট নেওয়া সেলেস।
ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন,“প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট হওয়ার পরও আমরা কোনো নেতিবাচক চিন্তা করিনি। পেসাররা প্রথম ইনিংসে দুর্দান্ত করেছে। আর দ্বিতীয় ইনিংসে তাইজুল অসাধারণ বোলিং করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে আমরা কীভাবে আরও ভালো করব, সেটা নিয়ে আমরা সবসময় ভাবি। ভুল করলেও সেখান থেকে শেখার চেষ্টা করি।”
তাইজুলের এমন পারফরম্যান্স আর দলের সম্মিলিত প্রচেষ্টা প্রমাণ করে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের শক্তি ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে। কঠিন চ্যালেঞ্জেও লড়াই করার মানসিকতা অর্জন করছে দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live