মিরাজ, শান্ত বাদ চমক দিয়ে নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন চমক হিসেবে অধিনায়কত্বে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তরুণ পেসার রিপন মণ্ডল।অনলাইনে লাইভ খেলা দেখুন
সিরিজের ম্যাচগুলো ১৬, ১৮ এবং ২০ ডিসেম্বর সেইন্ট ভিনসেন্টের কিংসটাউনে অনুষ্ঠিত হবে।
লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল নতুন করে শুরু করতে চায় টি-টোয়েন্টি ফরম্যাটে। এর আগে লিটন এক টেস্ট, সাতটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেছেন।
২০২৩ সালে তামিম ইকবালের অবসরের পর ওয়ানডে দলে সহ-অধিনায়ক করা হয় লিটনকে। পরে নিউজিল্যান্ড সিরিজে তাকে অধিনায়কত্ব দেওয়া হয়। যদিও বিশ্বকাপের আগে দল পুনর্গঠন করে নেতৃত্ব তুলে দেওয়া হয় সাকিব আল হাসানের হাতে। বিশ্বকাপ শেষে শান্ত তিন ফরম্যাটের অধিনায়ক হলেও এই সিরিজে টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হয়েছে লিটনকে।
বাংলাদেশের স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তরুণ পেসার রিপন মণ্ডল। তিনি দলের পেস আক্রমণে নতুন শক্তি যোগ করবেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা