সাকিবকে নিষেধাজ্ঞা দিলো ইংল্যান্ড
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার বোলিং অ্যাকশনে ত্রুটি থাকার অভিযোগে নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছেন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বোলিং কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন থেকে ইসিবি আয়োজিত কোনো টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না সাকিব।
নিজের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে সাকিব অনেক বিতর্কের মুখোমুখি হয়েছেন, তবে কখনো তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটে ৭১২ উইকেট নেওয়া এই ক্রিকেটারের অ্যাকশন নিয়ে এবারই প্রথম সন্দেহ প্রকাশ করা হয়েছে। শুধু সন্দেহই নয়, ত্রুটি পাওয়ায় তাকে নিষিদ্ধ করা হয়েছে।
ঘটনাটি শুরু হয় গত সেপ্টেম্বরে, যখন সাকিব ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলতে যান। ওই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দুই ইনিংসে ৯ উইকেট শিকার করেন তিনি। তবে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচের আম্পায়াররা। তাদের প্রতিবেদন অনুসারে, সাকিবকে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে হলে পরীক্ষা দিতে বলা হয়।
চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। পরীক্ষায় তাকে চার ওভার বল করতে হয়। ২৪টি ডেলিভারির বিশ্লেষণে বিশেষজ্ঞরা তার বোলিং অ্যাকশনে ত্রুটি শনাক্ত করেন। এর ফলে, ইসিবি তার বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞাটি ১০ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।
তবে সাকিব চাইলে এ নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পারবেন। নতুন করে পরীক্ষা দিয়ে, যেখানে তার কনুই ১৫ ডিগ্রির বেশি না বাঁকালে তিনি বোলিংয়ের অনুমতি পেতে পারেন।
এর আগে ২০১১ সালেও কাউন্টি ক্রিকেট খেলেছিলেন সাকিব। ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পাশাপাশি বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিয়ে প্রায় হাজারখানেক ম্যাচ খেলেছেন তিনি। তবে এবারই প্রথমবার তার বোলিং নিয়ে এমন সমস্যার মুখোমুখি হলেন।
সাকিবের এই নিষেধাজ্ঞা তার ক্যারিয়ারে একটি নতুন চ্যালেঞ্জ হয়ে এসেছে। তবে নিজের দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এই সমস্যার সমাধান করে আবারও মাঠে ফিরতে পারবেন বলে তার ভক্তরা আশা করছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা