টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে বাংলাদেশকে কড়া বার্তা ক্যারিবীয় অধিনায়ক রভম্যান পাওয়েল
ওয়ানডে সিরিজের হতাশাজনক পরাজয়ের ক্ষত ভুলে নতুন উদ্যমে টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল (সোমবার) সেন্ট ভিনসেন্টের কিংস্টন আর্নেস ভ্যালে গ্রাউন্ডে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।
সিরিজ শুরুর আগে ক্যারিবীয় অধিনায়ক রভম্যান পাওয়েল বাংলাদেশকে সতর্ক করে দিয়েছেন। তার দল আত্মবিশ্বাসী এবং জয়ের জন্য দাপুটে পারফরম্যান্স দেখাতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
ম্যাচ পূর্ববর্তী এক বক্তব্যে পাওয়েল বলেন, “আমরা মাঠে নামি দাপুটে ক্রিকেট খেলতে। দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। ভীতিহীন ক্রিকেটই আমাদের মূল লক্ষ্য। গত ১৫ মাস ধরে আমরা ঠিক এভাবেই খেলার চেষ্টা করছি।”
যদিও দলটি চোট সমস্যায় ভুগছে, তবুও পাওয়েলের বিশ্বাস নতুনদের নিয়ে গড়া এই দল ভালো পারফর্ম করবে। তিনি বলেন, “দলে বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার নেই, কিন্তু এতে জাস্টিন গ্রিভস ও কিসি কার্টির মতো ক্রিকেটারদের জন্য সুযোগ তৈরি হয়েছে। তারা ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো পারফর্ম করেছে। আমি তাদের নিয়ে আশাবাদী।”
টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিবীয় ওপেনার জনসন চার্লসের ভূমিকা নিয়ে বেশ আশাবাদী অধিনায়ক। পাওয়েল বলেন, “চার্লসের অভিজ্ঞতা আমাদের দলের জন্য বড় সম্পদ। গত কয়েক মাস ধরে সে দুর্দান্ত ফর্মে আছে। সে প্রথম ছয় ওভারে ভালো শুরুর পাশাপাশি মাঝের ওভারগুলোতেও রান বাড়ানোর সামর্থ্য রাখে।”
ওয়ানডে সিরিজের বিপর্যয়ের পর বাংলাদেশ দলের জন্য টি-টোয়েন্টি সিরিজ নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছে। প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সবসময়ই ভয়ঙ্কর। তবে নিজেদের ভুল শুধরে সংক্ষিপ্ত ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে টাইগারদের।
টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই সেন্ট ভিনসেন্টে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ১৬, ১৮ ও ২০ ডিসেম্বরের ম্যাচগুলোতে বাংলাদেশ সময় অনুযায়ী খেলা শুরু হবে ভোর ৬টায়। মাঠ ও সময় একই থাকলেও প্রতিটি ম্যাচ নতুন গল্প লিখবে কিনা, সেটিই এখন দেখার বিষয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম