ব্রেকিং নিউজ : বন্ধ থাকবে ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের কোর ব্যাংকিং সেবা আগামী ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে গ্রাহকরা ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং সেবা রকেটের মাধ্যমে লেনদেন চালিয়ে যেতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডাচ-বাংলা ব্যাংক তাদের কোর ব্যাংকিং সিস্টেমকে নতুন সফটওয়্যারে মাইগ্রেশনের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি চেয়েছিল। এই প্রক্রিয়ার অংশ হিসেবে কোর ব্যাংকিং সেবা পাঁচ দিন এবং এজেন্ট ব্যাংকিং সেবা সাত দিন বন্ধ থাকবে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত কোর ব্যাংকিং সেবা এবং ২০২৪ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৫ জানুয়ারি পর্যন্ত এজেন্ট ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক এই আবেদন মঞ্জুর করেছে এবং বিষয়টি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
ডাচ-বাংলা ব্যাংক কোর ব্যাংকিং সেবা পাঁচ দিন বন্ধ রাখার বিষয়টি ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় অনুমোদন পেয়েছে। এর ফলে আগামীকাল থেকে শুরু হয়ে ৫ জানুয়ারি পর্যন্ত ব্যাংকের কোর ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে এজেন্ট ব্যাংকিং সেবা ৩০ ডিসেম্বর থেকেই বন্ধ রয়েছে।
অন্যদিকে, ডাচ-বাংলা ব্যাংকের পাশাপাশি ন্যাশনাল ব্যাংক লিমিটেডও তাদের কোর ব্যাংকিং সিস্টেম মাইগ্রেশনের জন্য লেনদেন সাময়িকভাবে বন্ধ রেখেছে। তাদের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।
এই সাময়িক বিরতির ফলে গ্রাহকদের কিছুটা অসুবিধা হতে পারে, তবে নতুন কোর ব্যাংকিং সিস্টেম চালু হলে ব্যাংকিং কার্যক্রম আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC পাসের পর একাদশে ভর্তির নিয়ম ও তারিখ ২০২৬
- পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়াতে সরকারের নতুন উদ্যোগ, কী থাকছে আইনে?
- সরকারি শেয়ার ইস্যুতে রূপালী ব্যাংকের মূলধনে বড় লাফ
- আজকের মুদ্রা বিনিময় হার (২ আগস্ট ২০২৬): সকল দেশের রেট
- SSC-র পর কি নিয়ে পড়ব? বিজ্ঞান নাকি মানবিক
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- সৌদিতে বিনামূল্যে চিকিৎসা কখন পাবেন প্রবাসীরা, জানুন
- রেকর্ড দামের পথে স্বর্ণ, আজকের সর্বশেষ দর প্রকাশ
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও বেড়েছে
- কুয়েতে হাজারো প্রবাসীর কোটি টাকা উধাও!
- সরকারি ছুটির তালিকায় নতুন সুযোগ, যেভাবে মিলবে৮ দিনের ছুটি
- প্রবাসে থাকলে অবশ্যই জানুন, সরকারের নতুন ১০ নির্দেশনা
- ২৯ কক্ষের আয়নাঘর ঘুরে যা বললেন চিফ প্রসিকিউটর
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ