Alamin Islam
Senior Reporter
শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের পাইলট কার্যক্রম: ২৫০০ টাকা পাবেন যারা
সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণের লক্ষে আগামীকাল মঙ্গলবার (৯ মার্চ) থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গৃহীত এই জনহিতকর প্রকল্পের পরীক্ষামূলক (পাইলট) কার্যক্রমের প্রথম দিনে রাজধানীর কড়াইল এলাকায় সুবিধাভোগীদের হাতে কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের দিনেই নিবন্ধিত ব্যক্তিদের মোবাইল ফোনে পৌঁছে যাবে প্রথম কিস্তির নগদ অর্থ।
প্রথম পর্যায়েই মিলবে ২,৫০০ টাকা
এই প্রকল্পের আওতায় নির্বাচিত প্রতিটি পরিবার মাসে ২,৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা পাবে। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে নারীদের হাতে কার্ড তুলে দিয়ে এই মানবিক উদ্যোগের সূচনা করবেন। একই সঙ্গে সুবিধাভোগীদের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ টাকা পাঠানোর প্রক্রিয়াও শুরু হবে।
অর্থ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন ও প্রস্তুতি
আজ সোমবার (৯ মার্চ) দুপুর আড়াইটায় অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পাইলট প্রকল্পের খুঁটিনাটি তুলে ধরা হবে। ফ্যামিলি কার্ডের কার্যক্রম সুষ্ঠুভাবে পর্যবেক্ষণে সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা দেশের বিভিন্ন স্থানে অবস্থান করবেন। এর মধ্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সুনামগঞ্জ জেলায় উপস্থিত থেকে মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি করবেন।
যেখানে যেখানে শুরু হচ্ছে এই কার্যক্রম
প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার একটি করে ওয়ার্ডে এই সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি বস্তি এলাকা এই তালিকার শীর্ষে রয়েছে।
ঢাকার ভেতরের এলাকাগুলো হলো:
কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তি, বাগানবাড়ি বস্তি এলাকা, মিরপুর সার্কেলের শাহ আলীর ৮ নম্বর ওয়ার্ড এবং আলিমিয়ার টেক বস্তি (ওয়ার্ড-১৪)।
ঢাকার বাইরের জেলা ও উপজেলা:
রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পটিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাশন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা।
প্রকল্পের প্রেক্ষাপট ও বাস্তবায়ন
নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই ফ্যামিলি কার্ড চালু করা হচ্ছে। গত ১৯ ফেব্রুয়ারি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান করে ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। প্রকল্পের কাজ দ্রুত সময়ে শুরু করতে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই কর্মসূচির উদ্বোধন বগুড়া থেকে হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার কড়াইল এলাকা থেকেই এই বিশেষ প্রকল্পের উদ্বোধন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন